নিজস্ব প্রতিনিধি , শ্রীনগর - গভীর জঙ্গলে জঙ্গিদের খোঁজে সেনার সঙ্গে অভিযানে নেমে সাহসিকতার নজির গড়ল প্রশিক্ষিত কুকুর টাইসন। নিজের ঘ্রাণশক্তি কাজে লাগিয়ে দুর্গম এলাকার মধ্যে জঙ্গিদের লুকিয়ে থাকার জায়গার সন্ধান দেয় সে। অভিযানের সময় জঙ্গিদের গুলিতে আহত হলেও দায়িত্ব থেকে সরে যায়নি এই জার্মান শেফার্ড। তার এই সাহসিকতার স্বীকৃতি মিলল স্বাধীনতা দিবসে।

গত ফেব্রুয়ারিতে জম্মু কাশ্মীরে কিশতওয়ারে ছাতরুর ঘন জঙ্গলে ভারতীয় সেনা জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালায়। মাটির তৈরি একটি ঘরের ভিতরে জঙ্গিরা লুকিয়ে থাকায় তাদের অবস্থান নিশ্চিত করা কঠিন হয়ে উঠেছিল। সেই সময় টাইসনকে সামনে রেখে জঙ্গিদের অবস্থান চিহ্নিত করা হয়। অভিযানে জইশ-ই-মহম্মদের কমান্ডার সাইফুল্লাহ বালোচ সহ তিন জঙ্গি নিহত হয়।
তবে অভিযানের মাঝেই জঙ্গিদের গুলিতে গুরুতর আহত হয় টাইসন। দ্রুত তাকে উধমপুরের সেনা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়। সুস্থ হয়ে ওঠার পর তার বীরত্বের খবর পৌঁছায় সেনার শীর্ষ মহলে। বিস্ফোরক খোঁজা, গোপন আস্তানা শনাক্ত করা, জঙ্গিদের গতিবিধির সন্ধান করার কাজে প্রশিক্ষিত সেনাকুকুরের ভূমিকা দীর্ঘদিনের।

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সশস্ত্র বাহিনীর ৮৯ জন সদস্যকে ‘মেনশন-ইন-ডিসপ্যাচেস’ সম্মান দেন। সেই তালিকায় জায়গা করে নেয় টাইসনও। জুম, ফ্যান্টম, এক্সেলের মতো কয়েকটি সেনাকুকুরের বীরত্ব আগেও দেশের সামনে এসেছে। তবে জীবিত অবস্থায় এই বিশেষ সম্মান পাওয়া সেনার প্রথম কুকুর হিসেবে টাইসনের নাম আলাদা করে মনে রাখা হবে।
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মায়ের মাসিক আয় দেড় লক্ষ হলেও বাবার দায়িত্ব কমবে না, তাৎপর্যপূর্ণ নির্দেশ শীর্ষ আদালতের
পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে হাই কোর্টের স্থগিতাদেশ, সরকারের বিরুদ্ধে ক্ষোভ আন্দোলনকারীদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের