নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - প্রতিশ্রুতি মিলেছে, চাকরি নয়। এই ক্ষোভেই পাণ্ডবেশ্বর কোলিয়ারির প্রধান গেট আটকে বিক্ষোভে নামেন জমিদাতারা। ২০১৮ সালে জমি দিয়েও এখনও হাতে আসেনি প্রতিশ্রুত চাকরি, তাই পরিবহন ও কনভেয়ার বেল্ট বন্ধ রেখে শুরু হয়েছে আন্দোলন।

সূত্রের খবর, পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর কোলিয়ারিতে মঙ্গলবার সকাল থেকে শুরু হয় উত্তেজনা। কোলিয়ারির প্রধান গেট আটকে বিক্ষোভে নামলেন জমিদাতারা। তাদের দাবি, ২০১৮ সালে ইসিএল সিবি অ্যাক্টের মাধ্যমে জমি নেওয়া হয়েছিল মোট ২২ জন জমিদাতার কাছ থেকে। তখনই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল জমির বিনিময়ে চাকরির। কিন্তু এতদিন কেটে গেলেও সেই প্রতিশ্রুতি রক্ষিত হয়নি।

জমিদাতা পবন ব্যানার্জি বলেন, “আমরা ২২ জন জমিদাতা ২০১৮ সালে ইসিএল-এর হাতে জমি দিয়েছিলাম। তখন স্পষ্ট প্রতিশ্রুতি ছিল জমির বিনিময়ে প্রত্যেককে চাকরি দেওয়া হবে। সাত বছর পার হয়ে গেল, কিন্তু এখনও আমরা শুধু আশ্বাসই শুনছি। পরিবারের ভরনপোষণের জন্য এই চাকরি আমাদের একান্ত প্রয়োজন।”

আরেক জমিদাতা রানা গোস্বামীর অভিযোগ, “কোলিয়ারির আধিকারিকেরা বারবার বৈঠক ডেকে বলেছেন কাজ হবে, কিন্তু বাস্তবে কিছুই ঘটেনি। তাই বাধ্য হয়ে আজ আমরা গেট বন্ধ করে আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।”

অন্যদিকে, আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়ান দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি শতদ্বীপ ঘটক। তিনি বলেন, “জমিদাতাদের এই দাবি একেবারেই ন্যায্য। ইসিএল কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়ে কথা রাখেনি। আমরা শ্রমিক সংগঠন ও দলীয় স্তর থেকে তাদের পাশে আছি এবং দাবি মানা না হলে আরও বড় আন্দোলন হবে।”

শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি ও কে কে এস সির- এরিয়া সেক্রেটারি বিন্দু দেব জসও হুঁশিয়ারি দিয়ে বলেন, “যতদিন না প্রতিশ্রুতি পূরণ হচ্ছে, এই আন্দোলন চলবে। প্রয়োজনে আমরা বৃহত্তর কর্মসূচি নেব। জমিদাতাদের কড়া বার্তা দিয়ে তিনি বলেন, দ্রুত চাকরির ব্যবস্থা না হলে আগামী দিনে আরও বড় বিক্ষোভ হবে, এমনকি আমরণ অনশনেও বসতে পিছপা হবেন না তারা।
সকাল থেকেই মহিষাদলের রথ প্রাঙ্গণে ঢল নেমেছে হাজার হাজার ভক্তদের
রথযাত্রা ঘিরে তারাপীঠে উপচে পড়া ভিড়
ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন
হাসপাতালের অব্যবস্থা থেকে ক্ষুব্দ মন্ত্রী
স্ত্রীকে খুন করে পলাতক স্বামী
শতাব্দী প্রাচীন রথযাত্রায় ভোগ পরিবেশন
ঝুঁকিপূর্ণ ভবন বন্ধ রাখার সিদ্ধান্ত , বিকল্প জায়গায় ক্লাসের আশ্বাস প্রশাসনের
আগামী দিনে স্কুলের পাঠ্যসূচিতে রথযাত্রার ইতিহাস যুক্ত করার ইচ্ছে মন্ত্রীর
ঘটনার জেরে জেলা বিজেপির অন্দরে নতুন করে গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা শুরু হয়েছে
হাসনাবাদে তৃণমূল নেতার বাড়িতে এটিএস অভিযান
রাজনীতি প্রসঙ্গেও তৃণমূলকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ
মেডিকেল কলেজে ভর্তি করার পর রোগীকে শুধু অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়
১৬ জুলাই থেকে এই বিশেষ ট্রেন চালু হবে
১৮ জুলাই উত্তরকন্যায় উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে পারেন অমিত শাহ
অভিষেক সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...