নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - এসএসসি নবম - দশম শ্রেণীর দুর্নীতি মামলায় এবার গ্রেফতার হল তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সোমবার ভোরে তার বাড়িতে হানা দেয় ইডি। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর ফের গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা।
সূত্রের খবর, সোমবার ভোরে ইডি হানা দেয় বড়ঞার আন্দি গ্রামে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে। ইডি যাওয়ায় প্রথমে দরজা খুলতে চাননি তৃণমূল বিধায়ক। কিন্তু পরে দরজা খুললেও ফের আগের ঘটনার পুনরাবৃত্তি করেন তিনি। ইডিকে দেখে প্রথমেই তার ফোন ঝোপের মধ্যে ফেলে দেয়। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। ঝোপ থেকে ইডি আধিকারিকরা তার ফোন উদ্ধার করে। শুধু তাই নয়, পাঁচিল টপকে পালাতেও চেষ্টা করেন তিনি কিন্তু ইডি আধিকারিকদের হাতে ধরা পড়ে যান। প্রায় দীর্ঘ সাড়ে ৫ ঘন্টা ম্যারাথন তল্লাশি চালানোর পর ইডির হাতে গ্রেফতার হন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। পূর্বে ২০২৩ সালে সিবিআইয়ের হাতে ধরা পড়েছিলেন তিনি কিন্তু ২০২৪ সালে সুপ্রিম কোর্টে জামিন পেয়ে বাড়িতেই ছিলেন।
ইতিমধ্যেই ইডি অধিকারিককরা তাকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আজকেই তাকে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হবে বলেই জানা গেছে ইডি সূত্রে। আর্থিক লেনদেনের যথেষ্ট প্রমাণ পেয়েছেন ইডি আধিকারিকরা। তথ্য গোপন সহ একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছে জীবনকৃষ্ণ সাহা। একইসঙ্গে, জীবনকৃষ্ণের আত্মীয় সাঁইথিয়ার কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও হানা দেয় ED সেখানেও তল্লাশি অভিযান চালায় তদন্তকারী আধিকারিকরা।
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের