নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর – বরাতজোরে প্রাণে রক্ষা পেয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ ও বর্তমান উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী। বিয়েবাড়িতে ফারুক আবদুল্লাহকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আহত হয়েছেন উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জম্মু-কাশ্মীরের পুলিশ। ধৃতের দাবি, ‘ব্যক্তিগত কারণে হামলা’।
পুলিশি জেরায় অভিযুক্ত কমল সিং জামওয়াল জানিয়েছেন, ফারুক আবদুল্লার ওপর হামলার জন্য ২০ বছর ধরে অপেক্ষা করেছে সে। ব্যক্তিগত কারণেই এই হামলা। উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় জম্মুর গ্রেটার কৈলাসের রয়্যাল পার্ক এলাকায় এক বিয়েবাড়িতে গিয়েছিলেন ন্যাশনাল কনফারেন্সের বর্ষীয়ান নেতা ফারুক আবদুল্লাহ তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদু্ল্লাহ, জম্মু-কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী এবং জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর পরামর্শদাতা নাসির আসলাম ওয়ানি।
রাত সাড়ে ১০টা নাগাদ বিয়েবাড়িতে আচমকা লোডেড পিস্তল নিয়ে ঢুকে পড়েন কমল সিং জামওয়াল নামের এক ব্যক্তি। পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে ফারুক আবদুল্লাহকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন অভিযুক্ত কমল সিং জামওয়াল। সঙ্গে সঙ্গে অভিযুক্তকে ধরে ফেলেন সেখানে থাকা নিরাপত্তারক্ষীরা। অল্পের জন্য গুলি লাগেনি জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। স্প্লিন্টার ইনজুরি হয়েছে সুরিন্দর চৌধুরীর। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। এই ঘটনার পর কোনও ষড়যন্ত্র আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
গোপন প্রেম জানতেন তরুণী! খুনের হুমকির অভিযোগে খান স্যরের বিরুদ্ধে পাটনায় এফআইআর
নেপালের বিপর্যয়ের প্রভাব এ বার ভারতেও, নদীপথে নজর প্রশাসনের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের