নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিদেশযাত্রার আগে ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ। কেন অ্যাকাউন্টগুলি আটকে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আর্জি জানান তার আইনজীবী অয়ন ভট্টাচার্য। মামলায় উঠে এসেছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১০৭ নম্বর ধারা প্রয়োগ না করেই অ্যাকাউন্ট ফ্রিজ করার অভিযোগ। বিষয়টি শুনে মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার পরই আইনি পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতা হাইকোর্টে বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে বিষয়টি ওঠে। বিদেশযাত্রার আগে মামলাটির দ্রুত শুনানির আর্জি জানান অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। আদালতে অভিষেকের আইনজীবীর দাবি, তার মক্কেলের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি কেন ফ্রিজ করা হয়েছে, সে বিষয়ে ব্যাঙ্কের তরফে কোনও নির্দিষ্ট কারণ জানানো হয়নি। শুধু তাই নয়, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১০৭ নম্বর ধারা অনুসরণ না করেই অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়।
শুধু তাই নয়, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১০৭ নম্বর ধারা অনুসরণ না করেই অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়। আইনজীবীর বক্তব্য, সংশ্লিষ্ট ধারার নিয়ম অনুযায়ী কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করতে হলে পুলিশকে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হয়। কিন্তু এক্ষেত্রে সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে দাবি মামলাকারীর। তাহলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ছাড়াই কীভাবে ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ করা হল, সেই প্রশ্নই তুলেছেন অভিষেকের আইনজীবী।
শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও জানতে চান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বর্তমানে কোনও মামলা চলছে কি না। জবাবে তার আইনজীবী জানান, আদালতের নির্দেশ মেনেই তার মক্কেল সংশ্লিষ্ট মামলায় তদন্তে সহযোগিতা করছেন। তবে সেই মামলার সঙ্গে ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার কোনও সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি। দুই পক্ষের বক্তব্য শোনার পর মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ফলে এখন নজর পরবর্তী শুনানির দিকে। আগামী বুধবার মামলার পরবর্তী শুনানি বলে জানা গেছে।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের