নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - ধান জমির ফসল বাঁচাতে গিয়ে প্রাণ গেল এক ব্যক্তির। রাতের অন্ধকারেই এক বুনো হাতি ঢুকে পড়েছিল এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা। তবুও হাতির আনাগোনা চলতেই থাকে। রাতেই ধানখেত পাহারা দিতে বাড়ি থেকে বেরিয়ে যান বিশ্বনাথ ওঁরাও নামে ওই ব্যক্তি। তখনই ঘটে ওই মর্মান্তিক দুর্ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত থেকেই খোয়েরবাড়ী এলাকায় ঢুকে পড়েছিল একটি বুনো হাতি। আর বৃহস্পতিবার সকালবেলায় ঘটে গেল মর্মান্তিক এই ঘটনা। স্থানীয় এক মহিলা তাঁর দেহ একটি বাড়ির সামনে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খুনিয়া ও ডায়না রেঞ্জের বনকর্মীরা, সঙ্গে নাগরাকাটা থানার পুলিশ। উদ্ধার করে দেহ পাঠানো হয় জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য।

ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দা ভীম ছেত্রী জানান, “রাত ১০ টা নাগাদ ওই মাখনা হাতিটি তাঁকে মেরে ফেলে। এছাড়াও আরো দুটো দাঁতাল হাতি আছে। আমরা চাই ওদের মেরে দেওয়া হোক।

নাহলে আবার ওই হাতি অনেকের মৃত্যুর কারণ হবে।” বনদফতরের রেঞ্জ অফিসার সজল কুমার দে জানিয়েছেন, “মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। সরকারি নিয়ম অনুযায়ী পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে।”
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের