নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - কাজের মাঝে BSF এর মহিলা কনস্টেবলকে মারধরের অভিযোগ। কর্তব্যরত কনস্টেবলকে মারধর করলেন গ্রামবাসীরা। রাতের অন্ধকার অযথা ঘুরে বেড়ানোর কথা জিজ্ঞেস করায় মহিলা কনস্টেবলকে মারধর করা হয়। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২ মহিলা গ্রামবাসীকে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্বরূপনগর এলাকায়।
সূত্রের খবর , প্রত্যেক দিনের মত রাতে নিজের কর্তব্য পালন করছিলেন BSF-এর ১৪৩ নম্বর ব্যাটালিয়নের এক মহিলা কনস্টেবল। সেই সময়ই বিথারী সীমান্তের আশেপাশে ঘোরাঘুরি করছিলেন ফাতেমা খাতুন নামের এক মহিলা। তখনই মহিলা কনস্টেবল ফাতেমাকে ঘোরাঘুরি করার কারণ জিজ্ঞেস করায় মেজাজ হারান গ্রামবাসী। BSF কর্মীর সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন। এরপর কনস্টেবলকে হুমকি দিয়ে গ্রামের আরও কয়েকজন মহিলাকে ডেকে এনে তাকে মারধর করে।
চিৎকার চেঁচামেচি শুনে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসেন গ্রামবাসীরা। মারধরের ঘটনায় গুরুতর আহত হয়েছেন মহিলা কনস্টেবল। BSF এর পক্ষ থেকে স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের পরই দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এরপর পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। তদন্তের স্বার্থে তাদের আরও জিজ্ঞাসাবাদ চালানো হবে। অন্যদিকে, ফাতেমা খাতুনের পরিবার BSF-এর বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের