নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ব্রিগেডের গীতাপাঠ অনুষ্ঠানে আমিষ খাবার বিক্রি করার ‘অপরাধে’ এক খাবার বিক্রেতাকে মারধর ও কান ধরে ওঠবোস করানোর অভিযোগে তীব্র চাঞ্চল্য। ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই শুরু হয়েছে নিন্দার ঝড়। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ময়দান থানায় গণপিটুনির অভিযোগ দায়ের করলেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়।
রবিবার সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে ব্রিগেড ময়দানে অনুষ্ঠিত হয়েছিল পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ। সেই আসর শেষ হতেই পাশেই আমিষ খাবার বিক্রি করছিলেন এক ভ্রাম্যমাণ বিক্রেতা। অভিযোগ, হঠাৎই কয়েকজন তিলকধারী ও উত্তরীয় পরিহিত ব্যক্তি তাকে ঘিরে ধরে ব্যাপক মারধর করেন। জোর করে কান ধরে ওঠবোস করান। তার চিকেন প্যাটিস ভর্তি টিনের বাক্স খুলে রাস্তায় ছুড়ে ফেলে দেওয়া হয় সব খাবার।
ঘটনার ভিডিও ভাইরাল হতেই তীব্র প্রতিক্রিয়া জানান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তার বক্তব্য, ' যারা আমিষ খান না, তারা কিনবেন না। কিন্তু তাই বলে একজন বিক্রেতাকে মারধর? তারা সেদিন সেখানে রোজগার করতে এসেছিলেন। এমন বর্বরতা বরদাস্ত করা যায় না।' এই ঘটনার প্রতিবাদে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ময়দান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে আইনজীবী দাবি করেন, 'এই ঘটনা পশ্চিমবঙ্গে 'উত্তরপ্রদেশ মডেলের গণপিটুনি কালচার' ঢোকানোর চেষ্টা।' পুলিশকে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তিনি। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, বৃদ্ধ সেই বিক্রেতা অসহায়ভাবে অনুরোধ করছেন, অথচ তার চারপাশে দাঁড়িয়ে কয়েকজন তাকে অপমান ও আক্রমণ চালিয়ে যাচ্ছেন। ঘটনা প্রকাশ্যে আসতেই সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহল সকলেই ক্ষোভ প্রকাশ করেছেন।
দলত্যাগীদের উদ্দেশ্যে কড়া বার্তা মমতার
মনীশ গুপ্তের বিজেপিতে যোগদান ঘিরে জল্পনা তুঙ্গে
কলেজ স্কোয়ারে খুঁটিপুজোর উদ্বোধন করলেন শমীক ভট্টাচার্য
কলকাতার অনুষ্ঠান শেষে তার তমলুক ও মেচেদা সফরেরও সূচি রয়েছে
মেট্রো স্টেশনে এসক্যালেটর বিকল থাকায় যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে।
সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছা বার্তা মোদি - শুভেন্দুর
দ্রুত বুদ্ধদেব ভট্টাচার্যের পত্নীর নিরাপত্তা ফিরিয়ে দেওয়া হবে
একুশের মঞ্চে অগ্রাধিকার শহিদ পরিবারকে
বিদ্রোহীদের বেঈমান বলে কটাক্ষ মমতার
হোয়াটসঅ্যাপে একটি সংক্ষিপ্ত বার্তা পাঠান
পাকাপাকি ভাবে ঋতব্রত শিবিরে যোগ দিলেন অনুব্রত মণ্ডল
বুধবার ঋতব্রত শিবিরে যোগ দেন মাডান মিত্র
পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর
২৫০০ লোক নিয়ে সভা করার অনুমতি দিল হাইকোর্ট
মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরের হাত ধরলেন মদন মিত্র
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...