নিজস্ব প্রতিনিধি , বর্ধমান - গোলাহাটে পুকুর ভরাট নিয়ে দীর্ঘদিনের বিবাদ শেষমেশ রূপ নিল রক্তক্ষয়ী সংঘর্ষে। শনিবার রাতে দুই গোষ্ঠীর মধ্যে গুলি চলার ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, গত কয়েক মাস ধরেই স্থানীয় ১৮ নম্বর ওয়ার্ডের পুকুর ভরাটকে কেন্দ্র করে তৃণমূলের পুরপ্রতিনিধি প্রদীপ রহমান এবং স্থানীয় বাসিন্দা সাবির আলির মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠে। অভিযোগ এবং পাল্টা অভিযোগের মধ্যেই প্রায় প্রতিদিনই অশান্তি লেগে থাকত দুই পক্ষের লোকজনের মধ্যে। শনিবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতেই গুলি চালানোর ঘটনা ঘটে।
প্রদীপ রহমানের অভিযোগ, রাতের বৈঠক শেষে ফিরছিলেন তিনি। সেই সময় সাবির আলির অনুগামীরা অতর্কিতে তাদের উপর হামলা চালায়। হামলায় তার মামা গুরুতর জখম হন। অন্যদিকে, সাবির আলির দাবি , প্রদীপের লোকজন রাতের অন্ধকারে তাদের বাড়িতে চড়াও হয়ে দরজা ভাঙার চেষ্টা করে। আচমকা আক্রমণের মুখে আত্মরক্ষার জন্যই তিনি তার লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালাতে বাধ্য হন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনায় জড়িত ১ জনেক আটক করেছে পুলিশ। কে প্রথম আক্রমণ করেছে, কার আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছে সর্ম্পূণ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় আহত দুজনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের