নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ‘বন্দে মাতরম’ গানের ১৫০ বর্ষপূর্তিতে সংসদে আলোচনার সময় বঙ্কিমচন্দ্রকে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করে বিতর্কে জড়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এই বাকভঙ্গি ব্যাপক শোরগোল ফেলে রাজনৈতিক থেকে সাংস্কৃতিক মহলে। সংসদ থেকে সেই বিতর্ক এবার পৌঁছাল পুরসভায়। বৃহস্পতিবার কলকাতা পুরসভার অধিবেশনে মোদির মন্তব্যের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ হয়।
পুরসভার অধিবেশনে ৯৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ চক্রবর্তী প্রধানমন্ত্রীর ‘বঙ্কিমদা’ সম্বোধনের প্রতিবাদ জানিয়ে নিন্দা প্রস্তাব আনেন। সেই প্রস্তাবকে সমর্থন করেন সিপিএম ও কংগ্রেসের কাউন্সিলররাও। তবে আলোচনার সময় বিজেপি কাউন্সিলরদের আপত্তিকর মন্তব্য ঘিরে কিছুক্ষণের জন্য অধিবেশনে বিশৃঙ্খলা তৈরি হয়।
নিন্দা প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, 'বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা রবীন্দ্রনাথ ঠাকুর— এঁদের নাম উচ্চারণ করলেই ভারতবর্ষকে বোঝায়। তাদের কোনও নির্দিষ্ট ধর্ম, জাতি বা বর্ণের গণ্ডিতে আটকে রাখা যায় না। বঙ্কিমচন্দ্রের লেখা ‘বন্দে মাতরম’ উচ্চারণ করতে করতে কত মানুষ স্বাধীনতার লড়াইয়ে প্রাণ দিয়েছেন।'
একই সঙ্গে বিজেপিকে নিশানা করে তার মন্তব্য, 'স্বাধীনতা সংগ্রামে তাদের ভূমিকা না থাকায় কিছু মানুষ এই ঐতিহাসিক প্রেক্ষাপট বোঝে না।' ফিরহাদের এই বক্তব্য চলাকালীন বিজেপি বেঞ্চ থেকে গুঞ্জন শুরু হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি কাউন্সিলর সজল ঘোষ অতীতের কিছু মন্তব্য টেনে আক্রমণ করেন মেয়র ফিরহাদ হাকিমকে।
বিজেপি কাউন্সিলরদের আক্রমণের পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, ' যদি প্রমাণ করতে পারেন আমি কখনও ভারতবিরোধী কথা বলেছি, তাহলে এই মুহূর্তে সমস্ত পদ থেকে ইস্তফা দেব। আমি আগে ভারতীয়, পরে হিন্দু বা মুসলিম।' মেয়র ফিরহাদ হাকিম ও সজল ঘোষের মধ্যে তীব্র বাকযুব্দে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠে পুরসভার অধিবেশন। অবশেষে যদিও পরিস্থিতি সামাল দেওয়া হয়।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের