নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অঙ্গ-কলিঙ্গ জয়ের পর এবার বঙ্গ জয়ের সেঞ্চুরি পার বিজেপির। ২৬ এর বিধানসভা ভোটে জয়লাভ করে প্রথমবার বাংলায় ক্ষমতায় এসে ১০০ দিনে পা দিতে চলেছে বিজেপি সরকার। আগামী ১৮ অগাস্ট, মঙ্গলবার পূর্ণ হবে শুভেন্দু অধিকারী সরকারের ১০০ দিন। আর সেই মাইলফলক উদযাপন শুধু মঞ্চে নয়, এবার সরাসরি জনতার দরজায় পৌঁছে দিতে চাইছে রাজ্য বিজেপি। সরকারের ১০০ দিনের কাজের খতিয়ান নিয়ে প্রকাশিত হয়েছে ৪১ পাতার বিশেষ বই। যা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে দল।
ক্ষমতায় আসার পর ১০০ দিন। এই সময়ের মধ্যে সরকার কী কী কাজ করেছে, কোন কোন ক্ষেত্রে সংস্কার এনেছে, আর আগামী দিনে কী পরিকল্পনা সবটাই এবার সাধারণ মানুষের হাতে তুলে দিতে চাইছে বিজেপি। সেই লক্ষ্যেই প্রকাশিত হয়েছে ‘পশ্চিমবঙ্গ সরকারের সংকল্প এবং সাফল্যের ১০০ দিন’ নামে ৪১ পাতার বই। রবিবার নিউটাউনের প্রশিক্ষণ শিবিরে দলীয় কর্মীদের এই বই জনতার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দলের পরিকল্পনা, মঙ্গলবার ১০০ দিন পূর্তির দিন থেকেই দুয়ারে দুয়ারে প্রচারে গিয়ে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে বইটি। অর্থাৎ ১০০ দিনের সাফল্যের উদযাপন হবে একেবারে জনসংযোগের আঙিনায়।
বইতে সরকারের একাধিক গুরুত্বপূর্ণ কাজের বিস্তারিত খতিয়ান তুলে ধরা হয়েছে। রাজ্যে কত বিনিয়োগ এসেছে, কত মানুষ বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা পেয়েছেন, প্রশাসনিক ক্ষেত্রে কী কী সংস্কার হয়েছে তার পাশাপাশি মহিলা সুরক্ষা, আর্থিক ক্ষমতায়ন-সহ একাধিক বিষয়ও জায়গা পেয়েছে এই প্রতিবেদনে। ক্ষমতায় আসার পর নতুন সরকারের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল বিগত সরকারের ‘কাটমানি সংস্কৃতি’, শিল্পে দীর্ঘদিনের স্থবিরতা এবং সরকারি চাকরিতে রাজনৈতিক প্রভাবের অভিযোগ দূর করা। বিজেপির দাবি, ইতিমধ্যেই প্রশাসনের বিভিন্ন স্তরে স্বচ্ছতা আনার কাজ শুরু হয়েছে এবং একাধিক ক্ষেত্রে সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
শুধু অতীতের কাজের হিসাব নয়, আগামী দিনে সরকারের পরিকল্পনাও সাধারণ মানুষকে জানাতে চায় বিজেপি। সেই কারণেই বইটি শুধু প্রচারের উপকরণ নয়, সরকারের রিপোর্ট কার্ড হিসেবেও তুলে ধরা হচ্ছে। দলীয় নেতৃত্বের নির্দেশ, বাড়ি বাড়ি গিয়ে মানুষের হাতে বই তুলে দিয়ে তাদের সরকারের কাজ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করতে হবে।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের