নিজস্ব প্রতিনিধি , ঢাকা - বন্ধুত্বের নামে তরুণীকে মদ্যপানের আসরে ৫ বন্ধু মিলে গণধর্ষণ করার অভিযোগ উঠল। বগুড়া মহানগরীর ফুলবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এই পাশবিক অপরাধের ঘটনায় ইতিমধ্যেই পুলিশ ৩ যুবককে গ্রেফতার করেছে। বিষয়টি ঘিরে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে দেশজুড়ে। সাধারণ মানুষ এই অপরাধের সঙ্গে যুক্ত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সূত্রের খবর, ভুক্তভোগী ওই তরুণীর বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলায়। অভিযুক্ত যুবকদের সঙ্গে তার আগে থেকেই বন্ধুত্ব ছিল। রোববার রাত ৮টার দিকে ওই তরুণী মহানগরীর পুলিশ প্লাজার একটি দোকানে যান। যেখানে আগে থেকেই তার বন্ধুরা উপস্থিত ছিলেন। সেখানে সবাই মিলে মদ্যপানের পরিকল্পনা করেন ও হোটেল থেকে মদ সংগ্রহ করেন। এরপর রাত সোয়া ১০টার দিকে ফুলবাড়ি দক্ষিণপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন শ্মশান ঘাট রাস্তার পাশে একটি নির্মাণাধীন বাড়িতে তারা মদের আসর বসান। সেখানেই মদ্যপ অবস্থায় সেই ৫ যুবক পালাক্রমে ওই তরুণীকে নির্মমভাবে ধর্ষণ করেন।

ধর্ষণের পর গভীর রাতে এক অভিযুক্ত তরুণীকে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করলে শিববাটির বিগবাজার এলাকায় পৌঁছামাত্রই ওই তরুণী চিৎকার করে পথচারীদের সহযোগিতা চান। বেগতিক দেখে অভিযুক্ত যুবক সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয়দের মারফত খবর পেয়ে ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। সোমবার সকালে নির্যাতিতা তরুণী নিজেই সদর থানায় ৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এই জঘন্য ঘটনার পর পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপরতার সাথে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করেছে। ধৃতরা হলেন মো. কাওসার (১৯), বাঁধন পাইকার (১৯) ও মো. রকি (১৯)।
এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত ওসি ইব্রাহীম আলী জানান, ‘অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ আসামিকে গ্রেফতার করেছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি পলাতক আসামিদের গ্রেফতারে চিরুনি তল্লাশি চলছে। নির্যাতিতা তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মামলার তদন্ত করছে'।
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের