নিজস্ব প্রতিনিধি, দিল্লি – ১ মাস হিজরি বা ইসলাম ধর্মালম্বী মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সংযম, প্রার্থনা এবং আত্মশুদ্ধির এক পবিত্র অধ্যায়। রমজান মাস শেষের পরই খুশির ঈদ। শনিবার বিশ্বজুড়ে ঈদ পালন করছেন ইসলাম ধর্মাবলম্বীরা। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো হয়েছে মোদির বার্তা।
চিঠিতে মোদি বলেন, “পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাই। গত এক মাস ধরে ভারত সহ বিশ্বের মুসলমানরা পবিত্র রমজান মাসে রোজা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধির সময় অতিবাহিত করেছেন। ঈদের এই উৎসব মানবতার চিরন্তন মূল্যবোধ—সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও একতা। আমাদের দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় হোক।“
উল্লেখ্য, বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের প্রধান ঈদ জামাত। এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ জাতীয় ঈদগাহে এই নামাজে যোগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় সাড়ে তিন দশক পর জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এছাড়া নামাজ আদায় করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, রাজনৈতিক নেতা, কূটনীতিক এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কলোরাডো নদীতে আচমকা জলস্ফীতি, ভেসে গেল পাথর-লোহার কাঠামো, ভাঙল ফুটব্রিজ
বিপর্যস্ত রাস্তায় একা দুই শিশু, সোশাল মিডিয়ায় ভিডিয়ো দেখে চোখে জল নেটিজেনদের
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
হিমবাহ ভেঙে নদীতে নেমেছিল জল, সঙ্গে মিশেছিল মাটি-পাথর, কী ভাবে তৈরি হল ভয়াবহ স্রোত, মিলল উত্তর
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের