নিজস্ব প্রতিনিধি , নদীয়া - অনুমতি ছাড়াই বেআইনিভাবে একাধিক মূল্যবান গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে চাঁদুরিয়া গ্রামে। এর জেরে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার মানুষ। এখন দেখার, কত দ্রুত এই অবৈধ কার্যকলাপ বন্ধ হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে , ব্রহ্মপাড়া ২১ নম্বর ওয়ার্ডে মানুষের নজরে আসে কয়েকজন বিশাল আকারের মেহগনি গাছ কেটে নিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট কাজের জন্য প্রশাসনের কোনও অনুমোদন নেই। এরপর এলাকাবাসী বন দফতরে খবর দেয়। দু'জন আধিকারিক ঘটনাস্থলে পৌঁছালেও কাজ বন্ধ না হওয়ায় ক্ষোভ আরও বাড়ে।

এ প্রসঙ্গে এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য গোয়ার ঘোষ জানান, 'এই ধরনের গাছ কাটতে গেলে অবশ্যই প্রশাসনের অনুমতি প্রয়োজন হয়। যাঁরা এমন কাজ করছেন তাঁরা সম্পূর্ণ অন্যায়ের পথে হাঁটছেন। গ্রামের মানুষ এখন বিষয়টি নিয়ে বিচার করবে, তাঁদের মতই শেষ কথা'।
চাকদহ বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার সভাপতি বিবর্তন ভট্টাচার্য্য জানান, 'গাছ কাটার ফলেই বিশ্ব উষ্ণায়ন বাড়ছে। সেই বাস্তবতা জেনেও কোনওভাবেই এই ধ্বংসযজ্ঞ মেনে নেওয়া যায় না। এতে অক্সিজেনের ভারসাম্য কমবে, ভবিষ্যতে মানুষের মৃত্যুঝুঁকি বাড়বে। ঘটনার তীব্র বিরোধিতা করছি। অবিলম্বে কাজ বন্ধের দাবি জানাচ্ছি'।
LIC-র উদ্যোগে কলকাতার সরকারি ও সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক স্কুলে শিবির, সহযোগিতার নির্দেশ স্কুলশিক্ষা দফতরের
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের