সেপ্টেম্বর ২৩, ২০২৫ বিকাল ০৭:০৮ IST

বকেয়া টাকা না পাওয়ায় স্তব্ধ বাঁকুড়ার জল জীবন প্রকল্প, পথে নেমে অফিস ঘেরাও ঠিকাদারদের

নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - ফের রাজনৈতিক গাফিলতিতে দুর্ভোগের মুখে সাধারণ মানুষ। অভিযোগ উঠেছে, একটি গুরুত্বপূর্ণ জল জীবন প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে থমকে গেছে। মাসের পর মাস প্রকল্পে কাজ করার পরও ঠিকাদাররা তাদের পাওনা বিল পাচ্ছেন না। আর্থিক সমস্যার কারণে ঠিকাদাররা ক্ষুব্ধ হয়ে PHE সরকারি দফতরের অফিস ঘেরাও করেছেন। শুধু বিক্ষোভ নয়, একাংশ ঠিকাদার অনশন কর্মসূচি শুরু করেছেন।

PHE  অফিস, বাঁকুড়া 

সূত্রের খবর, সরকারের দীর্ঘ উদাসীনতার কারণে মাসের পর মাস কাজ করেও শ্রমিকদের প্রাপ্য বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। কাজের সরবরাহও আটকে গেছে। ঠিকাদারদের অভিযোগ, এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপরও। অনেক গ্রামে এখন পর্যন্ত পর্যাপ্ত পানীয় জল পৌঁছাচ্ছে না। “অনেক পরিবার রুটি রুজি নিয়ে চিন্তায় পড়েছে। সাধারণ মানুষের পানীয় জল পাওয়ার স্বপ্নও ভেঙে পড়েছে,”  জানান আন্দোলনকারীরা।

অপরদিকে, দফতরের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। ঠিকাদাররা বলছেন, যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে। স্থানীয়রা জানাচ্ছেন, কাজ বন্ধ থাকায় মানুষের দৈনন্দিন জীবন বিপর্যস্ত হচ্ছে। বিশেষ করে এই সময়ে পানীয় জল না পাওয়ায় অসুবিধা আরও বেড়েছে। শিশু ও বয়স্কদের জন্য এটি এক বড় সমস্যা তৈরি করেছে।

প্রাপ্য অর্থের দাবিতে পোস্টার নিয়ে বিক্ষোভ 

 তাই তারা হাতে পোস্টার যেমন “ উপনির্বাচনের পেমেন্ট করতে হবে” , “খাবার জল সরবরাহ কাজের বকেয়া পেমেন্ট করতে হবে” এছাড়াও ২০২৪ এর লোকসভা নির্বাচনের পেমেন্ট করতে হবে “ এরকম একাধিক দাবি জানিয়ে পিএইচই অফিসের সামনে বিক্ষোভ দেখান।

বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পে বিলম্ব বা কাজ বন্ধ থাকলে শুধুমাত্র শ্রমিক বা ঠিকাদার নয়, পুরো জনসাধারণই প্রভাবিত হয়। তাই জরুরি ভিত্তিতে সরকার এবং দফতরের উচিত দ্রুত এই সমস্যার সমাধান করা।

তপন চৌধুরী

আন্দোলনকারী তপন চৌধুরী জানান, “পুজোর সময় আমাদের মধ্যে কোনো আনন্দের রেশ নেই। পশ্চিমবঙ্গে প্রায় ২০০০ কোটি টাকা বকেয়া আছে। আমাদের এলাকায় প্রায় ২০০ কোটি টাকা। অথচ কেন্দ্র ও রাজ্য সরকার একে অপরকে দোষারোপ করছে। সুরাহা কেউ করতে পারছে না। আমাদের পরিবারগুলি নিয়ে আমরা যথেষ্ট চিন্তিত। পশ্চিমবঙ্গের সব জায়গায় এইভাবে জল জীবন প্রকল্প আটকে থাকলে আগামী আমাদের আরও বৃহত্তর আন্দোলনের পথ বেছে নিতে হবে।”

আরও পড়ুন

রামপুরহাটে পেটে সামান্য ব্যথা, চিকিৎসকের চেম্বারে দু’টি ইনজেকশন! কিছুক্ষণের মধ্যেই মৃত্যু ১১ বছরের বালকের
আগস্ট ২৫, ২০২৬

মিড-ডে মিলে বড় চমক নন্দীগ্রামে ! ২৭০ টি স্কুলে খাবার দেবে ইসকন
আগস্ট ২৫, ২০২৬

সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি

 

ছাত্রকে শাসন করায় বাবার তাণ্ডব ! স্কুলে ঢুকে বেল্ট দিয়ে শিক্ষককে মারধরের অভিযোগ , বাঁচাতে গিয়ে আক্রান্ত প্রধান শিক্ষক
আগস্ট ২৪, ২০২৬

অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ

শক্তিগড়ে ল্যাংচা খেতে গেলে গুনতে হবে বেশি টাকা? চিনির আকাশছোঁয়া দামে চাপে ঐতিহ্যবাহী শিল্প
আগস্ট ২৪, ২০২৬

গঙ্গার চলন্ত লঞ্চ থেকে ‘মরণ ঝাঁপ’! হাবুডুবু খেয়ে অল্পের জন্য প্রাণে বাঁচল ২ জন
আগস্ট ২৪, ২০২৬

জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন

'পুলিশ তোলাবাজ, দুষ্কৃতীদের রক্ষা করছে!’ নারায়ণপুর থানায় বিধায়ক পীযূষ কানোরিয়ার বিক্ষোভ
আগস্ট ২৪, ২০২৬

দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
 

ঘুমন্ত ১১ দিনের শিশুকন্যা কোথায় গেল? ৩ ঘণ্টার তল্লাশির পর বাথরুমের বালতিতে উদ্ধার নিথর দেহ
আগস্ট ২৪, ২০২৬

পাবজি খেলতে গিয়ে প্রেম, তারপর বিয়ে! একাধিক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগের মাঝেই স্বামীর রহস্যমৃত্যু, গ্রেফতার স্ত্রী
আগস্ট ২৪, ২০২৬

কীর্তনের আসরে হঠাৎ রণক্ষেত্র ! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ইটবৃষ্টি , আসানসোলে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ
আগস্ট ২৪, ২০২৬

হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের

চিনির দামে আগুন, নাজেহাল বেকারি ব্যবসা ! কর্মীর অভাবে বাড়ছে মফসসলের সঙ্কট
আগস্ট ২৪, ২০২৬

কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি

বন্ধুত্বের ফাঁদে ৬ স্কুলছাত্রী? ‘পুজোর নিমন্ত্রণ’-এর নামে চা বাগানে নিয়ে আটকে রাখার অভিযোগ, পাচারের সন্দেহে গ্রেফতার ২১-এর তরুণী
আগস্ট ২৪, ২০২৬

‘ফিরে আসতে চাই’ বলে স্বামীকে ডেকে বিষ খাওয়ানোর অভিযোগ! স্ত্রী ও কথিত প্রেমিক পলাতক
আগস্ট ২৪, ২০২৬

১৭ বছরের আকাশ আর ফিরবে না , কিন্তু তার অঙ্গে বাঁচবে একাধিক প্রাণ ! ছেলেকে হারিয়েও অঙ্গদানে নজির পরিবারের
আগস্ট ২৪, ২০২৬

সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের

একদিকে খাল, অন্যদিকে গভীর নালা! একই দিনে ২ ব্যক্তির দেহ উদ্ধার, নিশ্চিন্দা-বেলুড়ে তদন্তে পুলিশ
আগস্ট ২৪, ২০২৬

মৃত মালিকের সই নকল করে কাজ! মেডিক্যাল কলেজে একাধিক বেনিয়মে কড়া পদক্ষেপ স্বাস্থ্যমন্ত্রীর
আগস্ট ২৪, ২০২৬

বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের