নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বনগাঁর বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ দফতর। প্রায় সাড়ে তিন লক্ষ টাকা বকেয়া থাকায় এই পদক্ষেপ। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক তরজা।
সূত্রের খবর, বনগাঁর পাল্লা এলাকায় বিধায়কের বাড়িতে তাঁর ভাই জয়দেব মজুমদারের নামে বিদ্যুৎ মিটার রয়েছে। সেই মিটারেরই প্রায় সাড়ে তিন লক্ষ টাকার বিল দীর্ঘদিন বকেয়া ছিল বলে অভিযোগ। বকেয়া টাকা পরিশোধ না করায় মঙ্গলবার বিদ্যুৎ দফতর ওই সংযোগ বিচ্ছিন্ন করে। ঘটনার পরেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। শাসক তৃণমূলের তরফে বিধায়কের পরিবারের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ তোলা হয়।
ঘটনা প্রসঙ্গ স্থানীয় তৃণমূল নেতা কটাক্ষ করে বলেন, ' একজন জনপ্রতিনিধির সাড়ে তিন লক্ষ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকা লজ্জার। এরা সমাজের কলঙ্ক।' যদিও, বিজেপি বিধায়ক এই অভিযোগ খারিজ করে পাল্টা বলেন, ' বাড়িতে থাকা মিটারের বিলে বেশ কয়েক মাস ধরে বেনিয়ম হচ্ছে। বিদ্যুৎ দফতর অতিরিক্ত বিল পাঠাচ্ছে। এই বিষয়ে বিদ্যুৎ দফতরে অভিযোগও জানানো হয়েছে। সেই সমস্যার সমাধান না হওয়ার তাদের তরফেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার আবেদন জানানো হয়। সেজন্যই দফতর থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।'
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের