নিজস্ব প্রতিনিধি , নদীয়া - এবছর ধানতলা থানার কামালপুর যেন এক নতুন পরিচয়ে বিশ্ব মানচিত্রে জায়গা করে নিয়েছে। কারণ এবছর সেখানে তৈরি হয়েছে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা। যে কারণ বসত সেখানকার সাধারণ মানুষ এই গ্রামকে 'বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমার গ্রাম' বলে অভিহিত করছেন।
সূত্রের খবর , নদিয়ার ধানতলা থানার অন্তর্গত কামালপুর এখন পরিচিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার গ্রাম হিসেবে। ৫৫ তম বর্ষে কামালপুর অভিযাত্রী সংঘ এক অনন্য নজির গড়ে তুলেছে বিশালাকার মা দুর্গার প্রতিমা নির্মাণ করে। পুজো উদ্যোক্তাদের দাবি অনুযায়ী , এই প্রতিমার উচ্চতা প্রায় ১১২ ফুট। যদিও চূড়ান্ত উচ্চতা এখনও খোলসা করে বলা হয়নি কিছু জটিলতার কারণে। তবে এটিই বিশ্বে নির্মিত সবচেয়ে বড় দুর্গা প্রতিমা বলে দাবি করেছেন তারা।

প্রতিমার বিশেষত্ব হলো - মা দুর্গা এখানে নিরস্ত্র। বিশ্ব শান্তির বার্তা দিতেই এমন ভাবনায় মাতৃমূর্তিকে অস্ত্রহীন রাখা হয়েছে। তবে প্রতীকী অস্ত্রগুলি থাকবে মাটিতে স্থাপিত। প্রতিমার সঙ্গে কার্তিক , গণেশ , লক্ষ্মী , সরস্বতীর বিশাল মূর্তিগুলিও রয়েছে। শুধু মূর্তিই নয় , আলোকসজ্জা সহ আলোর খেলা দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ হিসেবে কাজ করছে।
দীর্ঘ ১৮ মাস ধরে প্রায় ৫০ জন শিল্পীর কঠোর পরিশ্রমে গড়ে উঠেছে এই মহাকায় প্রতিমা। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন , রাজ্য সরকার সহ জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতা ছাড়া এমন এক বিশাল আয়োজন সম্ভব হতো না। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।ইতিমধ্যেই কামালপুরে মানুষের ঢল নেমেছে। বিভিন্ন জেলার বহু দর্শনার্থী এই অনন্য প্রতিমা দেখতে ভিড় জমাচ্ছেন। নদিয়ার শ্রেষ্ঠ আকর্ষণ হিসেবে এবার ধানতলার কামালপুর উঠে এসেছে এক নতুন উচ্চতায়।
কামালপুর এলাকার অভিযান সম্পাদক সুজয় বিশ্বাস জানান , ''দীর্ঘ ১৮ মাস ধরে শিল্পীদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই দুর্গা প্রতিমা নির্মাণ করা সম্ভব হয়েছে। প্রশাসন পাশে থেকেছে। আমরা অনেক পরিকল্পনা অনেক পরিশ্রম করে সবটা করেছি। আমাদের প্রতিমা বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা। আমরা চাই সবাই এখানে আসুন , প্রতিমা দর্শন করে আমাদের কষ্ট সার্থক করুন।''
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের