নিজস্ব প্রতিনিধি , দিল্লি - বিশ্বচ্যাম্পিয়নশিপের মঞ্চে ব্যক্তিগত বিভাগে কোনো সফলতা পেলেন না মনু ভাকের। দলগত বিভাগে রূপো জিতেছেন তিনি। দলগত ইভেন্টে রুপো জিতেছে মনু, এশা ও সুরুচি সিংহ। হতাশ করেছেন ভারতের আর এক মহিলা শুটার এশা সিং।
কাইরোতে আয়োজিত প্রতিযোগিতায় ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ফাইনালে ওঠেন মনু। একটা সময় অবধি শীর্ষে ছিলেন। পদক নিশ্চিত বলেই মনে হচ্ছিল। তবে ১৪তম শটে মাত্র ৮.৮ স্কোর করেন তিনি। এক ধাক্কায় নেমে যান। শেষ পর্যন্ত ১৩৯.৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে শেষ করতে হয় তাঁকে।
প্যারিস অলিম্পিক্সে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্যক্তিগত ও মিক্সড বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন মনু। তিনিই ভারতের একমাত্র মহিলা শুটার যিনি অলিম্পিক্সে পদক জিতেছেন। ২৫ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্যক্তিগত বিভাগে একটুর জন্য ব্রোঞ্জ হাতছাড়া হয় মনুর। চতুর্থ স্থানে শেষ করেন তিনি।
উল্লেখ্য , বিশ্বচ্যাম্পিয়নশিপে আপাতত পাঁচ নম্বরে রয়েছে ভারত। একটি সোনা, তিনটি রুপো ও দু’টি ব্রোঞ্জ জিতেছে তারা। ভারতের হয়ে সম্রাট রানা ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতেছেন।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের