নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - অপারেশন থিয়েটারে রোগীর রহস্যমৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল নিউ ব্যারাকপুরের বিসি রায় সাধারণ হাসপাতাল ও মাতৃ সদনে। শুক্রবার গভীররাতে ক্ষুব্ধ পরিবারের বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে ওঠে হাসপাতাল প্রাঙ্গণ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় নিউ ব্যারাকপুর থানার বিশাল পুলিশবাহিনী।
সূত্রের খবর, মৃতের নাম সবুজ মণ্ডল, বয়স ৩০। গলব্লাডারে স্টোনের সমস্যা নিয়ে বৃহস্পতিবার রাতে তাঁকে নিউ ব্যারাকপুর পুরসভা পরিচালিত বিসি রায় সাধারণ হাসপাতাল ও মাতৃ সদনে ভর্তি করা হয়। হাসপাতালে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, শুক্রবার দুপুরে তার অস্ত্রোপচার হবে। নির্ধারিত সময় অনুযায়ী দুপুর নাগাদ সবুজকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিবারকে জানানো হয়, রোগীর অবস্থা আশঙ্কাজনক। এরপর সন্ধ্যার কিছু পরেই হাসপাতালের তরফে জানানো হয়, রোগীর মৃত্যু হয়েছে।
মৃত্যুর খবর শোনার পরেই ক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিবার। তাদের অভিযোগ, 'যেই মানুষটা অপারেশন থিয়েটারে ঢোকার আগে পর্যন্ত সুস্থ ছিল একা হেঁটে চলে বেড়াচ্ছিল। অপারেশন থিয়েটারে ঢোকানোর পরেই কি করে মৃত্যু হয় তার। অবশ্যই এখানে ডাক্তারদের গাফিলতি আছে। ডাক্তাররা কোনো ভাবেই বলছে না কিভাবে মারা গেছে। কোনো ডাক্তার দেখাই করতে চাইছে না। আমরা চাই এই মৃত্যুর সঙ্গে যারা জড়িত তাদের যেন শাস্তি হয়। আর এই পরিবারের দায়িত্ব নিতে হবে ডাক্তারদের। সম্পূর্ণভাবে চিকিৎসার গাফিলতির জন্য এই ভাবে মৃত্যু হল।'
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিউ ব্যারাকপুর থানার বিশাল পুলিশবাহিনী। পরিবারের পক্ষ থেকে হাসপাতালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এই নিয়ে, হাসপাতালের তরফে বা চিকিৎসকদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের