নিজস্ব প্রতিনিধি , হুগলি - নিজেদের মধ্যেই দ্বন্দ্বে ফেটে পড়ল তৃণমূল! কোন্নগরের নবগ্রাম পঞ্চায়েতে সমবায় বোর্ড গঠনকে কেন্দ্র করে দলের ভেতরেই শুরু হয়েছে তীব্র অশান্তি। অভিযোগ উঠেছে, প্রধান দলের সদস্যদের পাত্তা না দিয়ে বিরোধী শিবিরের সঙ্গে হাত মিলিয়ে চালাচ্ছেন বোর্ড। উন্নয়নও কার্যত স্তব্ধ। ফলে পঞ্চায়েত প্রধান সোমা দাসকে সরিয়ে দেওয়ার দাবিতে সরব হয়েছেন তৃণমূলের একাংশ।
সূত্রের খবর, হুগলির কোন্নগরের নবগ্রাম গ্রাম পঞ্চায়েতে ফের অশান্তি।এই পঞ্চায়েতে মোট ১৯ জন সদস্য। তার মধ্যে তৃণমূলের ১০, সিপিআইএমের ৯। প্রধান সোমা দাসকে নিয়ে ক্ষোভ দলের ভেতরেই। অভিযোগ, তিনি দলের সদস্যদের পাত্তা না দিয়ে বিরোধী শিবিরের সঙ্গে হাত মিলিয়ে বোর্ড চালাচ্ছেন। এলাকায় উন্নয়ন কার্যত থমকে, রাস্তাঘাট বেহাল, অথচ প্রধান নাকি কোনও হেলদোল দেখাচ্ছেন না।

বিরোধী দলনেতা জয়দীপ মুখার্জি অভিযোগ করলেন “যতবার রেজুলেশন হয়েছে, কাজ ততবারই আটকে গেছে। আড়াই বছরে কিছুই হয়নি।” তৃণমূলের প্রাক্তন উপপ্রধান গৌর মজুমদারও ক্ষোভ প্রকাশ করে বলেন, “মানুষের সামনে আমাদের জবাবদিহি করতে হচ্ছে। এইভাবে চললে বাধ্য হয়ে ইস্তফা দিতে হবে।”

তবে প্রধান সোমা দাস সেই অভিযোগ মানতে নারাজ। তাঁর যুক্তি, “পঞ্চায়েতের নিজস্ব ফান্ড নেই। কেন্দ্রের টাকা আসেনি। অনেক টাকা খরচ করে রাবিশ ফেলা হলেও বৃষ্টিতে ধুয়ে গেছে। রাস্তার সমস্যা আমি নিজেও বুঝছি।” ইস্তফার প্রসঙ্গে তিনি জানালেন, “সিদ্ধান্ত নেবে দল, এবিষয় তাঁর কিছু বলার নেই।”
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের