নিজস্ব প্রতিনিধি, দিল্লি – সোমবার থেকে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। মঙ্গলবার সংসদের মকর দ্বারে SIR বিরোধী বিক্ষোভ দেখায় ইন্ডিয়া জোট। দফায় দফায় মুলতুবি হয়ে যায় অধিবেশন। বিরোধীদের চাপে নতিস্বীকার কেন্দ্রের। SIR নিয়ে আলোচনার দিনক্ষণ এবার প্রকাশ্যে।
সূত্রের খবর, আগামী ৮ ডিসেম্বর বন্দে মাতরম নিয়ে এবং ৯ ও ১০ ডিসেম্বর SIR নিয়ে আলোচনা হবে। এই দুই বিষয়ে আলোচনার জন্য বরাদ্দ করা হয়েছে ১০ ঘণ্টা। কংগ্রেস সাংসদ কে সুরেশ জানিয়েছেন, “বিএসির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বন্দে মাতরম এবং SIR নিয়ে আলোচনা হবে। সোমবার সংসদে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।“ সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, “আগামী ৯ ডিসেম্বর দুপুর ১২টা থেকে সংসদে শুরু হবে SIR আলোচনা।“
শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে সংসদের দুই কক্ষেই SIR নিয়ে আলোচনা চেয়ে তুমুল হট্টগোল বিরোধীদের। এমনকি সংসদ ভবনের মকর দ্বারের সামনে প্ল্যাকার্ড হাতে ধরনা দিতে দেখা যায় তাঁদের। বিক্ষোভ কর্মসূচিতে দেখা যায় লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস প্রেসিডেন্ট ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, ডিএমকে সাংসদ কানিমোঝি, তৃণমূলের দুই সাংসদ বাপী হালদার ও মমতাবালা ঠাকুর প্রমুখ।
অধিবেশন কক্ষ, সংসদ চত্বরে ‘ভোট চোর, গদি ছোড়’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান ওঠে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, “আমরা সব বিরোধী দলের সঙ্গে কথা বলেছি। আমরা ইলেক্টোরাল রিফর্মস থেকে শুরু করে দেশের মানুষের সব ইস্যু নিয়ে আলোচনা করতে প্রস্তুত। আমি আজকে বিরোধী দলনেতাদের বৈঠকে ডেকেছি। আপনারা অপেক্ষা করুন এবং আলোচনায় অংশগ্রহণ করুন। দেশের মানুষের অনেক ইস্যু রয়েছে, যেটা নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে।”
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের