নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন - আমেরিকার ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে ওড়ার মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের যাত্রীরা। রানওয়েতে দ্রুতবেগে ছুটে চলা বিমানের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক যুবক। এই ঘটনার জেরে বিমানের ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ ও আগুন লাগার পরিস্থিতি তৈরি হলে মাঝপথেই উড়ান থামিয়ে দিতে বাধ্য হন চালক। বিমানবন্দরের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় ভেদ করে কীভাবে ওই যুবক রানওয়েতে প্রবেশ করলেন, তা নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে তোলপাড় শুরু হয়েছে।
সূত্রের খবর, গত শুক্রবার রাত ১১টা ১৯ মিনিট নাগাদ ডেনভার থেকে লস অ্যাঞ্জেলসের উদ্দেশে রওনা দিচ্ছিল ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের ওই বিমানটি। রানওয়েতে বিমানের গতি তখন ছিল প্রতি ঘণ্টায় ১৪৯ মাইল। ঠিক সেই সময় রাতের অন্ধকারে নিরাপত্তা বেষ্টনী টপকে এক যুবক বিমানের সামনে চলে আসেন। কিছু বুঝে ওঠার আগেই যুবকটিকে ধাক্কা দেয় বিমানটি। যার ফলে ইঞ্জিনে আগুন লেগে যাওয়া এবং যুবকের দেহ টুকরো টুকরো হয়ে যায়।
এমন সময় এয়ার ট্রাফিক কন্ট্রোল অডিও রেকর্ডিংয়ে পাইলটকে বলতে শোনা গিয়েছে, 'রানওয়ের ওপরই আমরা বিমান থামাতে বাধ্য হচ্ছি। কারণ, আমরা একজনকে মেরে ফেলেছি। বিমানের ইঞ্জিনে আগুন লেগে গিয়েছে'। এই ঘোষণার পর উড়ানের ভেতর কার্যত হুলস্থুল পড়ে যায়। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বিমানবন্দর জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। কেন তিনি ওই নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিলেন, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। স্থানীয় পুলিশ ইতিমিধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে।
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের