নিজস্ব প্রতিনিধি , দিল্লি - নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাত আরও তীব্র করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনারকে সরাসরি বিজেপির ‘তোতাপাখি’ বলে আক্রমণ করে বৈঠক বয়কটের সিদ্ধান্তে অনড় রইলেন তিনি। দিল্লির রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নতুন করে আন্দোলনের সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নির্বাচন কমিশনের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়ে সোমবার সকাল থেকেই উত্তপ্ত রাজধানী। বিকেলে কমিশনের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন সদনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' আমি অনেক নির্বাচন কমিশনার দেখেছি। কিন্তু কেউ তোতাপাখি ছিলেন না। এই কমিশন বিজেপি যা বলছে তাই করছে। সেই কারণেই আমাদের সঙ্গে অসম্মানজনক আচরণ হয়েছে।'
মমতার অভিযোগ, বৈঠকে তাদের প্রশ্নের কোনও সন্তোষজনক উত্তর দেওয়া হয়নি। বরং জমিদারি মেজাজে কথা বলা হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের তরফে। সেই কারণেই বৈঠক বয়কট করে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি। মুখ্যমন্ত্রীর সাফ বক্তব্য, 'ঠিকভাবে উত্তর না পাওয়ায় আমরা বৈঠক ছেড়ে চলে এসেছি।'
নির্বাচন কমিশনকে একের পর একবার ‘বিজেপির দালাল’ আখ্যা দিয়ে মমতা বলেন, 'এই কমিশনের থেকে আমাদের আর কোনও আশা নেই। এরা বিজেপির দালাল, দালাল, দালাল।' তবে নির্বাচন বয়কটের পথে হাঁটার প্রশ্নে স্পষ্ট অবস্থান নেন মমতা। বলেন, 'নির্বাচন বয়কট করার মতো ভুল আমরা কখনও করব না। আমরা লড়ে নেব। আমাদের পাশে জনতা আছে।'
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
গোপন প্রেম জানতেন তরুণী! খুনের হুমকির অভিযোগে খান স্যরের বিরুদ্ধে পাটনায় এফআইআর
নেপালের বিপর্যয়ের প্রভাব এ বার ভারতেও, নদীপথে নজর প্রশাসনের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের