নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - ২৬-এর বিধানসভা নির্বাচনের আগেই বড় চমক। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন একাধিক পরিবার। আনুষ্ঠানিক ভাবে দলবদল ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ইন্দাসের দিঘলগ্রাম অঞ্চলে। ফলে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বহলালপুর এলাকায় তৃণমূলের উদ্যোগে একটি যোগদান কর্মসূচি আয়োজন করা হয়। সেখানে ১০টি পরিবার বিজেপি ছেড়ে শাসক শিবিরে নাম লেখান। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় দলনেতা, কর্মীরা।

নবাগত সদস্য সঞ্জয় হেমব্রম জানান, 'এতদিন বিজেপিতে বঞ্চিত ছিলাম। কোনওরকম সুযোগ-সুবিধা মেলেনি। রাজ্য সরকারের স্কলারশিপ, কন্যাশ্রী, যুবশ্রীর মতো প্রকল্প আমাদের অনুপ্রাণিত করেছে। সেই কারণেই দল পরিবর্তন করেছি। এখন আমাদের বেশ ভালো লাগছে'।
এ প্রসঙ্গে শেখ হামিদ বলেন, 'গত ১৫ বছরের উন্নয়ন দেখে মানুষের আস্থা দৃঢ় হয়েছে। 'আমাদের পাড়া, আমাদের সমাধান'- এর মতো কর্মসূচি সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানে বড় ভূমিকা নিয়েছে। সেই কারণেই এতগুলো পরিবার তৃণমূলে যোগ দিয়েছে'।
অন্যদিকে বিজেপির ইন্দাস মণ্ডল-২ সভাপতি বিপ্রদাস অধিকারী জানান, 'যাঁদের দলত্যাগের কথা বলা হচ্ছে, তাঁরা আদৌ বিজেপির সক্রিয় কর্মী ছিলেন না। প্রয়োজনে সিপিএম বা যে কোনও দলের রাজনৈতিক কর্মসূচিতে তাঁরা অংশ নিতে পারেন। তাই একটুও আশ্চর্য হচ্ছি না'।
মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
আউটডোরে সাহায্যের নামে প্রতারণা
অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার
পর্যটকদের নিরাপত্তায় সৈকত জুড়ে চলছে মাইকিং
পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা
রেলের সবুজ সংকেত, বিধায়কের ঘোষণায় খুশির হাওয়া বহিরগাছি-সহ বিস্তীর্ণ এলাকায়
বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে
প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি
পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে
গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে
ভাঙনের জেরে নদীপাড়ের বসতবাড়ি সহ কৃষিজমি নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা
মাদক পাচারে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের