নিজস্ব প্রতিনিধি , হাওড়া - বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলের প্রভাব বাংলার রাজনীতিতে পড়বে কিনা এই প্রশ্ন ঘিরে যখন তোলপাড় বঙ্গ রাজনীতি। তখন স্পষ্ট অবস্থান নিলেন সিপিএম নেত্রী বৃন্দা কারাত। তিনি স্পষ্ট জানান, বিহারের পরিস্থিতি ও বাংলার রাজনৈতিক সংস্কৃতি সম্পূর্ণ আলাদা। পাশাপাশি বিহার ভোটে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও কড়া প্রশ্ন তুললেন তিনি।
শনিবার থেকে দুই দিনব্যাপী শুরু হয়েছে সিপিএম পরিচালিত অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক উইমেনস অ্যাসোসিয়েশনের ২৯তম হাওড়া জেলা সম্মেলন। সেই কর্মসূচিতেই যোগ দিয়ে এই বিস্ফোরক মন্তব্য করেন বৃন্দা কারাত। শুক্রবার বিহারের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই এনডিএ জোট ক্ষমতায় ফেরার পথ তৈরি করে। এই আবহেই সিপিএম নেত্রী বৃন্দা কারাত বলেন, 'বাংলার মানুষ জাতপাত বা ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিশ্বাস করেন না। তাই বিহারের ফলাফলের কোনও প্রভাব ছাব্বিশের বাংলার নির্বাচনে পড়বে না। বিহারে জাতপাতের রাজনীতি করেই বিজেপি ক্ষমতায় ফিরে এসেছে।'
একইসঙ্গে, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সিপিএম নেত্রী। তিনি বলেন, ' বিহার নির্বাচনে নিয়মভঙ্গ করে বিজেপির জয় হয়েছে। বিজেপি বারবার নিয়মভঙ্গ করলেও নির্বাচন কমিশন কোনও হস্তক্ষেপ করেনি। ভোটের এক মাস আগে টাকা বিলি করেছে বিজেপি এটা সবার জানা। কমিশনকে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।'
বৃন্দা কারাত আরও বলেন, ' SIR করে গরীব মানুষদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে বিজেপি। আর বাংলায় তৃণমূল - বিজেপি একসঙ্গে প্রতিযোগিতা করে মানুষকে লুটছে। SIR দেখিয়ে চাপ সৃষ্টি করেছে বিজেপি। সঙ্গে জাতপাতের সমীকরণকে কাজে লাগাচ্ছে তারা। বিহারের ফলাফলের নমুনা অবশ্যই বিশ্লেষণ করা হবে। যদি ফলাফল সঠিক থাকে তাহলে নির্বাচন কমিশনের নাম বদলে ভারতীয় জনতা পার্টির কমিশন রাখতে হবে।'
বদল শ্রাবণী মেলার ট্রেনের স্টপেজেও
প্রতিবাদ মিছিল ঘিরে পাল্টা স্লোগান, ধস্তাধস্তি; পরিস্থিতি সামাল দেয় পুলিশ
ঘটনাটিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর
আইনশৃঙ্খলার লড়াইয়ে পুলিশের পাশে সরকার
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি
প্রধানের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
রাতভর তল্লাশিতে ২৮ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে
থানার দ্বারস্থ হয়েছে বাম নেতৃত্বরা
হারিয়ে যেতে বসেছে বহু বছরের এক লোকশিল্প
বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয় মিনার মণ্ডলকে
বারুইপুর পুরসভার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি
ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের