নিজস্ব প্রতিনিধি, দিল্লি – সম্প্রতি বিহারে সংশোধিত ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা থেকে বাদ পড়েছে ৬৫ লক্ষের বেশি নাম। বিহারের খসড়া ভোটার তালিকায় গরমিলের অভিযোগ তুলেছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। এই আবহে কেন বৈধ বাদ পড়া ভোটারদের খুঁজে বের করতে পারছে না রাজনৈতিক দলগুলি? প্রশ্ন তুলে রাজনৈতিক দলগুলিকে তোপ দাগল সুপ্রিম কোর্ট।
শুক্রবার SIR সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট জানায়, “আমরা রাজনৈতিক দলগুলির নিষ্ক্রিয়তায় আমরা অবাক। এত বুথ লেভেল এজেন্ট নিয়োগ করার পরও তারা করছে টা কী? রাজনৈতিক দলগুলির সঙ্গে কি সাধারণ নাগরিকদের দূরত্ব তৈরি হয়েছে? রাজনৈতিক দলগুলির কাজ তো ভোটারদের সাহায্য করা।“ বিহারের রাজনৈতিক দলকে সুপ্রিম কোর্ট পরামর্শ দিয়ে জানিয়েছে, “নিজেদের কর্মীদের বৈধ বাদ পড়া ভোটারদের তালিকা বের করে আনার নির্দেশ দিন। তাঁদের ১১ টি নথি বা আধার কার্ড দিয়ে আবেদন করুন। ভোটারদের সাহায্য করা রাজনৈতিক দলের কাজ।“
নির্বাচন কমিশন ভোটার তালিকায় নাম সংযোজন বা বাদ দেওয়া সংক্রান্ত অভিযোগ পেয়েছে ৯৪১ টি। কমিশনের দাবি, খসড়া তালিকা থেকে বাদ পড়েছে মৃত, স্থায়ী ভাবে অন্যত্র চলে যাওয়া ব্যক্তিদের এবং একাধিক ঠিকানার ভোটার তালিকায় থাকা ব্যক্তিদের নাম। উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিহারে ভোটার তালিকায় প্রায় ৭ কোটি ৯০ লক্ষ নাম ছিল। এবারের খসড়া তালিকায় তা কমে ৭ কোটি ২৪ লক্ষ হয়েছে।
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মায়ের মাসিক আয় দেড় লক্ষ হলেও বাবার দায়িত্ব কমবে না, তাৎপর্যপূর্ণ নির্দেশ শীর্ষ আদালতের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের