নিজস্ব প্রতিনিধি , মালদহ - বিবাহ বহির্ভূত সম্পর্কের ঘটনা বেড়েই চলেছে দিনের পর দিন। মালদহের হবিবপুরের এক বিধবার সঙ্গে সম্পর্কে লিপ্ত থাকার অভিযোগ উঠল বিবাহিত পুরুষের বিরুদ্ধে। দীর্ঘদিন দেখার পর দু'জনকে অবশেষে হাতেনাতে পাকড়াও করলেন স্থানীয়রা। আটকে রেখে তাদের শাস্তিও দেওয়া হয়।
সূত্রের খবর , ঘটনাটি স্থানীয়দের নজরে আসার পর প্রথমদিকে সাবধান করে দেওয়া হয়। এরপরও থামেনি তারা। প্রায়ই মহিলার বাড়ি এসে রাত কাটাতেন ওই যুবক। মঙ্গলবার সকালে বিধবার শাশুড়ি সকলকে ডাক পাঠান। এরপরই দুইজনকে আটক করে এলাকার মানুষরা। আটক করে বিচারসভা বসানো হয় এলাকায়। তবে সেই বিচারসভা বসার আগেই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। দুজনকে গ্রেফতার করা হয়।
স্থানীয় বাসিন্দা সরস্বতী মুর্মু বলেন , "দিনের পর দিন এই ঘটনা চলছিল। অনেকবার সাবধান করার পরও কোনো সুরাহা হয়নি। এমনও হয়েছে ওর বউ এসে ডাকাডাকি করেছে। তখন বউকে মারধর করে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তবে আমরা চাই এই ঘটনা যে চলতে না থাকে। এদের শাস্তি দেওয়া না হলে অন্যান্য অনেকেই সাহস পাবে। তাদের শাস্তি দিতে হবে। দুজনকে বিয়ে দিতে হবে।"
বিধবা মহিলার শাশুড়ি জানান, "অনেকদিন ধরেই এই নোংরামো চলছিল। আমি বারণ করলে বলত কি করতে পারবে। কিছু পারবেনা। এরপর ধীরে ধীরে ঘরে ঢোকা শুরু করল। আমার ছেলে মারা যাওয়ার পর যে বৌমা এমন করবে আমি ভাবতে পারিনি। আজকে সকালে আমি এলাকার সকলকে ডেকে বিচারসভার আয়োজন করতে বলি। এর একটা শাস্তি হওয়া দরকার। আমার বৌমা বলে আটকাব না। তারও শাস্তি হওয়া দরকার।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের