6a8d358f72f88_Gallery_1787639017428
আগস্ট ২৫, ২০২৬ দুপুর ১১:৫৬ IST

বিধায়ক পদ গেলেও দাদাগিরি যায়নি! পাওনা চাইতেই মারধরের অভিযোগ সোহমের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অভিনেতা তথা তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে উঠল মারধরের অভিযোগ। ঘটনাটি ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বেহালায় এই ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপও।

অভিযোগকারী রাজ কাপুর শর্মা। তাঁর দাবি, প্রায় দেড়-দুই মাস আগে সোহমের ফ্ল্যাটে আসবাবপত্র তৈরির দায়িত্ব পান তিনি। শুরুর সময় ৩০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়েছিল। বাকি টাকা কাজ শেষ হলে মেটানোর কথা ছিল। সম্প্রতি ফ্ল্যাটের যাবতীয় মিস্ত্রিগিরি শেষ করেন রাজ। এরপর সমস্ত হিসাব সোহমকে বুঝিয়ে দেন তিনি। তাঁর দাবি, প্রায় ৮০ হাজার টাকা বকেয়া ছিল। সেই টাকা চেয়ে অভিনেতার সঙ্গে যোগাযোগ করেন রাজ।

অভিযোগ, সোহম বাকি টাকা দিতে অস্বীকার করেন। আর কোনও টাকা দেওয়া হবে না বলেও জানিয়ে দেন। রাজের বক্তব্য, এরপর রবিবার সোহমের এক নিরাপত্তারক্ষী তাঁকে ফোন করেন। পরের দিন বাড়িতে আসতে বলা হয় তাঁকে। সেই অনুযায়ী সোমবার সোহমের বাড়িতে পৌঁছন রাজ। তাঁর অভিযোগ, টাকা দেওয়ার কথা বলে তাঁকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। এরপর বকেয়া টাকা নিয়ে জানতে চাইলে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে দাবি রাজের।

অভিযোগ, এরপর তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। তাঁকে মারধর করা হয় বলেও দাবি করেছেন রাজ। এমনকি ঘাড়ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি। ঘটনার পর বেহালা থানায় যান রাজ। সেখানে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে বিষয়টি নিয়ে এখনও সোহমের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে। পুলিশও এই বিষয়ে কী পদক্ষেপ করে, তা এখনও জানা যায়নি।

সোহমকে ঘিরে বিতর্ক অবশ্য এই প্রথম নয়। বিধায়ক থাকাকালীনও তাঁর বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ উঠেছিল। সল্টলেকের একটি হোটেলে শুটিং করতে গিয়ে মালিক ও কর্মীদের সঙ্গে তাঁর বচসা হয়েছিল বলে অভিযোগ। গাড়ি পার্কিংকে কেন্দ্র করে সেই পরিস্থিতির সূত্রপাত হয়। বিষয়টি পরে আরও গড়ায়। শেষ পর্যন্ত নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছিলেন সোহম।

আরও পড়ুন

আনন্দপুরের ফ্ল্যাটে তরুণীকে ধর্ষণের চেষ্টা ! ছুরি হামলার পর অমৃতসর মেলে পালাল রাঁধুনি , দুর্গাপুরে পুলিশের জালে
আগস্ট ২৪, ২০২৬

ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার 

ভোটার সময় হলে ওই বাচ্চাটাকে ধরে চুমু খেত! ফুটপাথে দুধ গরম কাণ্ডে অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আগস্ট ২৪, ২০২৬

ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের

নেপাল যাওয়ার আগেই জালে আফগান যুবক! উদ্ধার ভারতীয় আধার-ভোটার-লাইসেন্স
আগস্ট ২৪, ২০২৬

আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও

তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকে ঋতব্রতর ঘরে আরাবুল! বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
আগস্ট ২৪, ২০২৬

তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা

আমি কোনও কর্মীর বাড়িতে থাকার ব্যবস্থা করে দেব! ফুটপাথে দুধ গরম কাণ্ডে অসহায় পরিবারের দায়িত্ব নিতে চান মমতা, পাশাপাশি নিশানা অগ্নিমিত্রাকে
আগস্ট ২৪, ২০২৬

অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

সরকারের নামে চায়ের দোকানে, মিষ্টির দোকানে বদনাম! অন্নপূর্ণা-আবাস নিয়ে বিজেপি নেতার হুঁশিয়ারিতে বিতর্ক
আগস্ট ২৪, ২০২৬

অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর

টিফিনে খেলতে নেমেই বিপদ! কলকাতার মিত্র ইনস্টিটিউশনে প্রথম শ্রেণির পড়ুয়ার হাতে সাপের কামড়, আতঙ্ক স্কুলজুড়ে
আগস্ট ২৪, ২০২৬

সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
 

টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসে কে পাবেন মেয়ো রোড! আদালতের দ্বারস্থ দুই তৃণমূল শিবির
আগস্ট ২৪, ২০২৬

২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির

NSG-র নজরে কালীঘাট মন্দির! নিরাপত্তায় আসছে ২০ পুলিশকর্মীর বিশেষ টিম
আগস্ট ২৪, ২০২৬

কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার

গ্রাহককে না জানিয়ে অ্যাকাউন্ট ফ্রিজ করা যাবে না! অভিষেক মামলায় ব্যাঙ্ককে বড় বার্তা হাই কোর্টের
আগস্ট ২৪, ২০২৬

অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের

এসএসকেএমে আচমকাই মাথায় ভেঙে পড়ল আস্ত গাছ! বেঞ্চে বসে থাকা মহিলার মৃত্যু, গুরুতর আহত আরও ২
আগস্ট ২৪, ২০২৬

পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি

 

‘পুজো দখলের রাজনীতি করবে না বিজেপি’, তৃণমূলের পুজো নিয়ে বড় বার্তা সজল ঘোষের
আগস্ট ২৪, ২০২৬

‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
 

ঢাকের বদলে মেঘের গর্জন ! পুজোর আগে ফের বৃষ্টির ভ্রুকুটি , নিম্নচাপের জেরে বাড়ল বৃষ্টির মেয়াদ
আগস্ট ২৪, ২০২৬

বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে

ভোরের আগুনে যশোর রোডে ভয়াবহ কাণ্ড ! গাড়ির সার্ভিস সেন্টারে আগুন , পুড়ে ছাই ৩০টি গাড়ি
আগস্ট ২৪, ২০২৬

ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

রাজ্যের সরকারি ওয়েবসাইটে জঙ্গি হামলার শঙ্কা! সাইবার অপরাধ রুখতে বিশেষ AI টিম গঠন করল লালবাজার
আগস্ট ২৪, ২০২৬

হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের