নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নতুন রাজ্য সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট অধিবেশনেই উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা। বাজেট আলোচনা শুরুর সঙ্গে সঙ্গেই শাসক ও বিরোধী শিবিরের বিধায়কদের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়। সেই উত্তেজনার কেন্দ্রে ছিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। বিজেপি বিধায়কদের ‘চোর’ স্লোগানের মুখে পড়তে হয় তৃণমূল বিধায়ককে।
সোমবার অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন। সেই বাজেটের উপর মঙ্গলবার থেকে শুরু হয় বিধানসভায় আলোচনা, যা আগামী ২৫ জুন পর্যন্ত চলবে। এদিন রাজ্যপালের ভাষণের উপর বক্তব্য রাখতে উঠে কুণাল ঘোষের বক্তব্য শুরু হতেই বিজেপি বিধায়কেরা একযোগে ‘চোর, চোর’ স্লোগান দিতে থাকেন। পাশাপাশি তাকে উদ্দেশ্য করে প্রশ্নও ছোড়া হয়,‘আপনি কোন তৃণমূল?’
এই পরিস্থিতিতে কুণাল ঘোষ দৃঢ় কণ্ঠে জবাব দেন, 'এখনও হাতের আঙুলে কালি যায়নি। আমি বেইমান নই।' এরপর স্পিকারের উদ্দেশ্যে তিনি বলেন, 'স্যর, ওরা আমায় ভয় পায়। তাই বলতে দিচ্ছে না। আমাকে ভয় পান বলেই বাধা দিচ্ছেন। আগামী পাঁচ বছর আমায় ভয় পেয়েই চলুন, গুরুত্ব দিয়েই চলুন।' যদিও কুণাল ঘোষ আরও বলেন, ' নতুন সরকার হয়েছে সবে তাদের সুযোগ দেওয়া হবে শুধুমাত্র বিরোধিতা করার জন্য বিরোধিতা আমরা করবো না।'
শুধু বিজেপিকেই নয়, এদিন ‘আসল’ তৃণমূল তথা বিরোধী দলনেতার ভূমিকায় থাকা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন কুণাল। স্পিকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'আপনি একজন ধর্ষণে অভিযুক্তকে বিরোধী দলনেতা করবেন, এটা হয় নাকি?বিজেপি বা বিজেপির স্পনসর বিধায়ক এরা। পাণ্ডবরা কিন্তু পাঁচজন ছিল। কৌরবরা একশো হয়েও বাঁচেনি।' তার এই মন্তব্য ঘিরে বিধানসভায় নতুন করে হইচই শুরু হয়। কিছু সময়ের জন্য অধিবেশনের পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের