নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই রাজনৈতিক ময়দানে বড়সড় চমক দিল গেরুয়া শিবির। শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়ায় বিজেপির এক কর্মসূচিতে সিপিআইএম সহ তৃণমূল ছাড়ে প্রায় ৫০ টি পরিবার। এরপর তারা যোগ দেয় বিজেপিতে।
সূত্রের খবর , শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়ায় সিপিআইএম সহ তৃণমূলে যোগ দান করেন ৫০ টি পরিবার। রানাঘাট উত্তর - পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক পার্থসারথি চ্যাটার্জী নবাগত কর্মীদের হাতে দলের পতাকা তুলে দেন। উপস্থিত ছিলেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তী সহ বিজেপির জেলা নেতৃত্ব। নির্বাচনের আগে এমন দলবদল আরও বাড়বে বলেই অনুমান করছে রাজনৈতিক মহল।

এই যোগদানকে ঘিরে যথেষ্ট উচ্ছ্বসিত গেরুয়া শিবির। বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী এপ্রসঙ্গে জানান , “এটা আমাদের দলের বড়ো সাফল্য। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই যোগদান দলকে আরও শক্তিশালী করবে। কয়েকদিন আগেই সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জী যে বুথে সভা করেছিলেন , সেই বুথের সিপিআইএম প্রার্থীও আজ বিজেপিতে যোগ দিলেন।”
যোগদানকারীদের মধ্যে এক প্রাক্তন সিপিআইএম নেতা জানান , “নরেন্দ্র মোদী যেভাবে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন , তাতে আস্থা রেখেই এই দলবদল। আর তৃণমূলতো দুর্নীতিতে ভরে গেছে। সেখানে যাওয়ার প্রশ্নই ওঠে না।”
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের