নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বিধানসভা নির্বাচনের আগে ভাঙন দেখা দিলো বিজেপিতে। সোমবার হাঁসখালি বগুলা এলাকায় সিপিএমের সঙ্গে বিজেপির প্রায় ১৫০ জন কর্মী সমর্থক যোগ দেন তৃণমূলে। বিজয়া সম্মিলনী ও গুণিজন সংবর্ধনার উদ্দেশ্যে তৃণমূলের উদ্যোগে হাঁসখালি বগুলা গুরুচাঁদ ভবনে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান।
সূত্রের খবর , তৃণমূলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদীয়ার দক্ষিণ জেলার সভাপতি দেবাশীষ গাঙ্গুলী, রাজ্য নেতৃত্ব জয়প্রকাশ মজুমদার, যুব সভাপতি মুকুটমণি অধিকারীসহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। বিজেপি-সিপিএম থেকে আসা ১৫০ জন তৃণমূল কর্মী সমর্থকের হাতে দলীয় পতাকা তুলে দেন জয়প্রকাশ মজুমদার।
সোমবারের এই অনুষ্ঠানে রাজ্যপাল দুর্গাপুর যাওয়া প্রসঙ্গে জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন,' বলুন বিজেপির রাজ্যপাল গিয়েছিলেন দুর্গাপুরে। উনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল কতটা তা আমরা জানি না, উনি বিজেপি প্রেরিত রাজনৈতিক সম্বলিত এক মানুষ। তাই রাজ্যপাল কথাটা ওর জন্য খুব বেমানান। ফলে ওনাকে রাজ্যপাল মেনে নেওয়াটাই কঠিন। তাই পশ্চিমবঙ্গের রাজ্যপাল বলার থেকে ওনাকে বিজেপির রাজ্যপাল বলাই বেশি ভালো। তিনি আরও জানিয়েছেন, শুভেন্দু অধিকারী হলেন এমন একজন বিরোধী দলনেতা যিনি সব সময় পশ্চিমবঙ্গকে গালমন্দ করতে ভালোবাসেন। পশ্চিমবঙ্গের লোক মীরজাফরের থেকেও বেশি বিশ্বাস ঘাতক বলে মনে করে শুভেন্দু অধিকারীকে। বাংলার অপমানের বিরুদ্ধে তার মুখ খোলে না শুধু বাংলাকে অপমান করার জন্যই তার মুখ খোলে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের