নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - SIR আবহে ফের উদ্ধার একাধিক অস্ত্র। ভাটপাড়ায় গোপন অভিযানে উদ্ধার হল পাইপগান ও বিপুল কার্তুজ। ধৃত মহম্মদ আসলামকে জেরা শুরু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে সরগরম রাজনীতি।
ভাটপাড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে হানা দেয় ভাটপাড়া পুরসভার ৬ নম্বর গলির একটি বাড়িতে। সেখানে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২টি পাইপগান এবং ১০ রাউন্ড কার্তুজ। ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়েছে মহম্মদ আসলাম নামে এক ব্যক্তিকে। অস্ত্রগুলি কোথা থেকে এল, কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল, কিংবা কোনও বড় চক্রের যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।
ধৃতকে প্রাথমিকভাবে জেরা করে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে বলে জানা গেছে। তদন্তকারীদের সন্দেহ, অস্ত্রগুলি কোনও জায়গায় পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল, অথবা এলাকায় অশান্তি ছড়ানোর পরিকল্পনা ছিল। এই দুই সম্ভাবনাই এখন তদন্তের বিষয়। শুক্রবার ধৃতকে আদালতে তোলা হয়, এবং তাকে হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দোষারোপ। বিজেপির অভিযোগ, বিধান সভা নির্বাচনের আগে ভোটকে মাথায় রেখে তৃণমূলের লোকজনই অস্ত্র মজুত করছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। স্থানীয় তৃণমূল নেতা জানান, ' এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগ নেই। দুষ্কৃতীরাই এসব করছে। পুলিশ আইনমতো কাজ করছে।'
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের