নিজস্ব প্রতিনিধি, উত্তরপ্রদেশ – একজন বিবাহিত পুরুষ অন্য একজন প্রাপ্তবয়স্ক মহিলার সঙ্গে লিভ ইনে থাকতেই পারে। যদি তাতে পারস্পরিক সম্মতি থাকে। এতে কোনও অপরাধ নেই। আইনের চোখে অপরাধ নয়। এমনি মন্তব্য করল এলাহাবাদ হাইকোর্ট। উত্তরপ্রদেশের শাহজাহানপুরের এক লিভ ইন যুগলের বিরুদ্ধে মামলায় এমনি পর্যবেক্ষণ আদালতের।
এদিন বিচারপতি জেজে মুনির ও বিচারপতি তরুণ সাক্সেনার বেঞ্চ জানিয়েছে, ”একজন বিবাহিত পুরুষ যদি তিনি অপর একজন প্রাপ্তবয়স্ক মহিলার সম্মতিতে লিভ-ইন সম্পর্কে জড়ান, তবে তাঁকে কোনও প্রকার অপরাধের দায়ে অভিযুক্ত বা বিচারিক প্রক্রিয়ার সম্মুখীন করা যায় না। ওই যুগলের বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা করা যাবে না। নৈতিকতা এবং আইনকে অবশ্যই একে অপরের থেকে পৃথক রাখতে হবে।”
মামলাটি উত্তরপ্রদেশের শাহজাহানপুরের এক লিভ ইন যুগলের বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৮৭ ধারায় মামলাটি রুজু হয়। শাহাজানপুরের জৈতিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন অনামিকার (লিভ ইনে থাকা মহিলা) মা কান্তি। আদালতের দ্বারস্থ হয়েছিল মহিলার পরিবার।
পাল্টা আদালতে আবেদন করে অনামিকা এবং নেত্রপাল। পুলিশকে আদালত নির্দেশ দিয়েছে, কোনোভাবেই গ্রেফতার করা যাবে না আবেদনকারীদের। কোনও ভাবে ওই যুগলের ক্ষতি করতে যাতে তাঁদের পরিবার না পারে, সেদিকে নজর রাখতে পারে।
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের