68c015cccad91_WhatsApp Image 2025-09-09 at 4.39.04 AM
সেপ্টেম্বর ০৯, ২০২৫ বিকাল ০৫:৩০ IST

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে অশান্তি, ঝুলন্ত দেহ উদ্ধার বিজেপি নেতার

নিজস্ব প্রতিনিধি , হুগলী -   পরিবারে অশান্তি, চারপাশে ত্রিকোণ প্রেম জনিত চাপা গুঞ্জন। শেষমেশ অস্বাভাবিক মৃত্যুর খবর। ঝুলন্ত অবস্থায় নিজের বাড়ি থেকেই উদ্ধার হল বিজেপির মণ্ডল সভাপতি মনোজ চক্রবর্তী (৪৫)এর দেহ। রবিবার সকালে ফাঁকা বাড়ি থেকে এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে পড়েন স্ত্রী বন্দনা চক্রবর্তী। প্রাথমিক অনুমানে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবেই ধরা হচ্ছে।

সূত্রের খবর, শ্রীরামপুর ২০ নং ওয়ার্ডের দীনবন্ধু চ্যাটার্জি লেনের বাসিন্দা বিজেপি নেতা ওরফে মনোজবাবু। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। স্ত্রী বন্দনা চক্রবর্তী উত্তরপাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে কর্মরত। শনিবার রাতে তাঁর নাইট ডিউটি থাকায় তিনি বাড়ির বাইরে ছিলেন। তাঁদের একমাত্র ছেলে, একাদশ শ্রেণির ছাত্র, প্রতিবেশী এক আত্মীয়ের বাড়িতে ছিল। মনোজবাবুর মা ছিলেন নিজের বোনের বাড়িতে। ফলে বাড়ি একেবারেই ফাঁকা ছিল।

নেতার বাড়িতে নেতার মৃত্যুর তদন্তে  পুলিশ 

রবিবার সকালে ডিউটি থেকে ফিরে এসে ঘরের দরজা খোলেন বন্দনা। তখনই তিনি দেখতে পান, স্বামী ঝুলন্ত অবস্থায় রয়েছেন। সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের ডাকা হয় এবং খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। তবে প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই এই আত্মহত্যা।

 স্ত্রী বন্দনা চক্রবর্তী

স্ত্রী বন্দনা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শ্রীরামপুরের এক মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল মনোজবাবুর। সেই কারণে সংসারে নেমে আসে অশান্তি। তাঁর কাছে সেই সম্পর্কের ছবি ও তথ্যপ্রমাণও রয়েছে বলে দাবি করেন বন্দনা। তিনি আরও জানান, ছেলেকে নিয়েও অশান্তি হত।সংসারের কথা ভেবে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বললেও মনোজ কোনও কথাই শোনেননি।

স্থানীয় নেতার আত্মীয় 

প্রতিবেশীরাও জানিয়েছেন, প্রায়ই ওই দম্পতির মধ্যে ঝগড়াঝাঁটি হত। এক আত্মীয় বলেন, “গত পরশু খুব ঝগড়া হয়েছিল। আমরা বাসনপত্র ভাঙার শব্দও পেয়েছি। ছেলেটাকে প্রায়ই আমাদের বাড়িতে রেখে যেত ওরা।”

আরও পড়ুন

মিড-ডে মিলে বড় চমক নন্দীগ্রামে ! ২৭০ টি স্কুলে খাবার দেবে ইসকন
আগস্ট ২৫, ২০২৬

সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি

 

ছাত্রকে শাসন করায় বাবার তাণ্ডব ! স্কুলে ঢুকে বেল্ট দিয়ে শিক্ষককে মারধরের অভিযোগ , বাঁচাতে গিয়ে আক্রান্ত প্রধান শিক্ষক
আগস্ট ২৪, ২০২৬

অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ

শক্তিগড়ে ল্যাংচা খেতে গেলে গুনতে হবে বেশি টাকা? চিনির আকাশছোঁয়া দামে চাপে ঐতিহ্যবাহী শিল্প
আগস্ট ২৪, ২০২৬

গঙ্গার চলন্ত লঞ্চ থেকে ‘মরণ ঝাঁপ’! হাবুডুবু খেয়ে অল্পের জন্য প্রাণে বাঁচল ২ জন
আগস্ট ২৪, ২০২৬

জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন

'পুলিশ তোলাবাজ, দুষ্কৃতীদের রক্ষা করছে!’ নারায়ণপুর থানায় বিধায়ক পীযূষ কানোরিয়ার বিক্ষোভ
আগস্ট ২৪, ২০২৬

দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
 

ঘুমন্ত ১১ দিনের শিশুকন্যা কোথায় গেল? ৩ ঘণ্টার তল্লাশির পর বাথরুমের বালতিতে উদ্ধার নিথর দেহ
আগস্ট ২৪, ২০২৬

পাবজি খেলতে গিয়ে প্রেম, তারপর বিয়ে! একাধিক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগের মাঝেই স্বামীর রহস্যমৃত্যু, গ্রেফতার স্ত্রী
আগস্ট ২৪, ২০২৬

কীর্তনের আসরে হঠাৎ রণক্ষেত্র ! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ইটবৃষ্টি , আসানসোলে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ
আগস্ট ২৪, ২০২৬

হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের

চিনির দামে আগুন, নাজেহাল বেকারি ব্যবসা ! কর্মীর অভাবে বাড়ছে মফসসলের সঙ্কট
আগস্ট ২৪, ২০২৬

কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি

বন্ধুত্বের ফাঁদে ৬ স্কুলছাত্রী? ‘পুজোর নিমন্ত্রণ’-এর নামে চা বাগানে নিয়ে আটকে রাখার অভিযোগ, পাচারের সন্দেহে গ্রেফতার ২১-এর তরুণী
আগস্ট ২৪, ২০২৬

‘ফিরে আসতে চাই’ বলে স্বামীকে ডেকে বিষ খাওয়ানোর অভিযোগ! স্ত্রী ও কথিত প্রেমিক পলাতক
আগস্ট ২৪, ২০২৬

১৭ বছরের আকাশ আর ফিরবে না , কিন্তু তার অঙ্গে বাঁচবে একাধিক প্রাণ ! ছেলেকে হারিয়েও অঙ্গদানে নজির পরিবারের
আগস্ট ২৪, ২০২৬

সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের

একদিকে খাল, অন্যদিকে গভীর নালা! একই দিনে ২ ব্যক্তির দেহ উদ্ধার, নিশ্চিন্দা-বেলুড়ে তদন্তে পুলিশ
আগস্ট ২৪, ২০২৬

মৃত মালিকের সই নকল করে কাজ! মেডিক্যাল কলেজে একাধিক বেনিয়মে কড়া পদক্ষেপ স্বাস্থ্যমন্ত্রীর
আগস্ট ২৪, ২০২৬

বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের

বারুইপুরের বিজেপি কর্মীকে খুন! তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে চক্রান্তের অভিযোগ দলেরই নেতার বিরুদ্ধে
আগস্ট ২৪, ২০২৬

বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের