নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে ফের পথে নামলেন আশাকর্মীরা। স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। অন্তর্বর্তী বাজেটে বেতন বাড়ানোর ঘোষণা সত্ত্বেও দাবি পূরণ হয়নি , এই অভিযোগ তুলে এদিন তারা সরব হন।
শুক্রবার স্বাস্থ্য ভবনের সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন জেলার আশাকর্মীরা। তাদের অভিযোগ, বাজেটে বেতন বৃদ্ধির ঘোষণা হলেও তা পর্যাপ্ত নয়। দীর্ঘদিন ধরে কম পারিশ্রমিক, অতিরিক্ত কাজের চাপ এবং স্থায়ী সুযোগ-সুবিধার অভাব এই সব ইস্যু নিয়েই তারা নতুন করে আন্দোলনে নামেন। পুলিশ বিক্ষোভকারীদের ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।
বিক্ষোভকারীদের একাংশ পুলিশের ব্যারিকেড টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশি নজরদারি বাড়ানো হয় এবং গোটা স্বাস্থ্যভবন চত্বর ঘিরে ফেলা হয় নিরাপত্তার বলয়ে। যদিও বারবার অনুরোধ সত্ত্বেও আশাকর্মীরা বিক্ষোভ চালিয়ে যান। মূলত এদিন আশাকর্মীরা স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিতে আসে।
আন্দোলনকারীদের দাবি, শুধু সামান্য বেতন বৃদ্ধি নয় নিয়মিত ভাতা, কর্মস্থলের নিরাপত্তা এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে সরকারকে। তাদের কথায়, 'কাজের চাপ বাড়ছে, কিন্তু সেই অনুপাতে পারিশ্রমিক বা স্বীকৃতি মিলছে না।' ফলে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেই ইঙ্গিত দেন তারা।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের