নিজস্ব প্রতিনিধি ,আলিপুরদুয়ার - যে কাজে মন বসছে সেটাই আরও মন দিয়ে করা উচিত। শিক্ষার থেকেও হয়তো আর্থিক উন্নতি বেশি জরুরি বুঝিয়ে দিলেন হ্যামিল্টনগঞ্জের মহিলা কৃষক ভাইলেট জোজো। বেসরকারি স্কুলের শিক্ষকতা ছেড়ে ফুল চাষে বিরাট উন্নতি করে গ্রামের কৃষকদের আয়ের পথ দেখালেন তিনি।

সূত্রের খবর , চাষবাসের নেশা ছিল আগাগোড়াই। শিক্ষকতার পাশাপাশি চাষবাসের বিষয়েও চর্চা করতেন। প্রথমে ধান চাষের কাজ শুরু করেন। তবে হাতির তাণ্ডবে সব ধান নষ্ট হয়ে যায়। এরপর শুরু করেন গাঁদা ফুল চাষ। এই ফুল চাষে ভীষণই পরিশ্রম করতে হয়। গত আগস্ট মাসে গাঁদা ফুল চাষ শুরু করেন। মাস দুয়েক যেতেই পুজো আসায় ফুলের চাহিদা বৃদ্ধি পেলে জোজোর গাঁদা ফুল বাজারে বিপুল দামে বিক্রি হয়। গনেশ পুজো থেকে শুরু করে ছটপুজো রমরমা বাজার চলে তার।
এরপর শীত আসতেই শুরু হয় বিয়ের মরশুম। ফুলের চাহিদা দাম আরও বাড়তে থাকে মানুষের। দিনের পর দিন লাভবান হতে থাকেন জোজো। তাই শিক্ষকতা ছেড়ে পুরোপুরি চাষাবাদে মনোযোগ দিয়েছেন তিনি। এমনকি একটি নার্সারিও খুলেছেন। যেখানে রয়েছে ৫০ টি প্রজাতির গাছ। ছোটো থেকে শুরু করে আজ নিজের দক্ষতায় আর্থিক দিক থেকে যথেষ্ট সম্বল তিনি। তাকে দেখে গ্রামের অনেকেই ফুল চাষে মনোযোগ দিয়েছেন। অনেককেই সাহায্য করছেন জোজো। মহিলা হয়েও পুরুষদের থেকে কোনো অংশে পিছিয়ে থাকেননি তিনি। বরং পুরুষদের আর্থিক উন্নতির রাস্তা দেখিয়ে দিলেন।

এ ই প্রসঙ্গে জোজো বলেন, "ধান চাষ ছেড়ে দেওয়ায় কোনো আফসোস নেই। উল্টো আগের তুলনায় পরিশ্রম কমেছে সঙ্গে আয়ও বেড়েছে। এছাড়া ক্রেতাদের থেকে ভাল সাড়া পাচ্ছি। ফুল চাষ নিয়েই আরও এগিয়ে যাওয়ার ইচ্ছে আছে।আরও পরিকল্পনা রয়েছে। দেখা যাক কতটা সফল হতে পারি।"
এলাকার অন্য এক কৃষক ঘনস্যাম ছেত্রী বলেন , "আমরা কখনও ভাবিনি যে ফসল চাষের বাইরে এভাবে ফুল চাষ করেও ভালো আয় করা যায়। তবে ভাইলেটের এই চাষে আমরা সকলেই অনুপ্রাণিত হয়েছি। আগামীতে এলাকার অনেকেই এই ফুল চাষে এগিয়ে আসবেন। ও অনেক ভাল একটা রাস্তা দেখিয়েছে।"
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের