নিজস্ব প্রতিনিধি , মালদহ - পথ দুর্ঘটনা বেড়েই চলেছে দিনের পর দিন। মঙ্গলবার তেমনই এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। বেসরকারি মিনি বাসের ধাক্কায় মালদহের ইংরেজবাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা। মুহুর্তের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয়রা। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর , মৃতের নাম মহম্মদ মামূল হক। বয়স ৩৮ বছর। পরিবারে দুই নাবালক মেয়ে সহ স্ত্রী রয়েছে তাঁর। মোটরবাইক চালিয়ে মালদহ শহরে আসছিলেন মামুল হক। গাবগাছি এলাকায় একটি বেসরকারি মিনিবাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এরপর পিছন থেকে একটি বাস ধাক্কা মারলে রাস্তায় পড়ে যায়। মাথার ওপর গাড়ির চাকা পিষে দেয়। ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে বাসটিকে আটক করে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গাড়ি চালক পলাতক। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজে পাঠানো হয়।
ঘটনার পর মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন মোথাবাড়ি বিধায়ক তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ সহ সেচ দফতরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মন্ত্রী সাবিনা ইয়াসমিন ঘটনায় শোক প্রকাশ করে বলেন , "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মৃতের পরিবারকে সমবেদনা জানানো হয়েছে। এলাকার ভীষণই সক্রিয় তৃণমূল কর্মী ছিল মামুল। পরিবারে তার স্ত্রীও দুই নাবালক ছেলেমেয়ে রয়েছে । এই ঘটনার পর ঐই পরিবারকে সবরকম দিক থেকে সাহায্য করা হবে।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের