নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - ফের তৃণমূলের অস্বস্তি বাড়ালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। প্রকাশ্যে নিজের দলকেই চ্যালেঞ্জ ছুড়ে বললেন, 'বের করে দাও না, দেখি, আমি বেরিয়েই জিততে চাইছি।' দলের জেলা নেতৃত্বের নাম ধরে ধরে তোপ দাগলেন তিনি।
সূত্রের খবর, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ফের নিজের দলকে তোপ দাগলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এদিন প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়ে হুমায়ুন কবীর বলেন, 'দল বিরোধী কাজ আমি করছি না, তোমরাই করাচ্ছ। বের করে দাও না, দেখি, আমি বেরিয়েই তো জিততে চাইছি।' এখানেই থেমে থাকেননি তিনি। দলের জেলা নেতৃত্বের একাংশের নাম উল্লেখ করে বলেন, 'অপূর্ব সরকার, ভীষ্মদেব কর্মকার, নিলিমেষ বিশ্বাস, কাউসার হোসেন, ফতেমা বিবি - এই সব নেতাদের ছবি দেওয়ালে টানিয়ে দিলে ভোট অটোমেটিক হয়ে যাবে?'
ভরতপুরের বিধায়ক আরও বলেন, ' আমি দাঁড়াব দুই সিটে, দু’টোতেই জিতে দেখাব। ২০ আছে তো, ১০-এ নামিয়ে এনে দিই, সেদিন বোঝা যাবে কে হুমায়ুন কবীর।' তার এই বক্তব্য ফের একেবার বঙ্গ রাজনীতিতে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দলের মধ্যে এই ধরনের প্রকাশ্য দ্বন্দ্ব স্বাভাবিক ভাবেই চিন্তার মুখে ফেলেছে শাসক শিবিরকে।
প্রসঙ্গত, এর আগেও দলবিরোধী মন্তব্যের জন্য একাধিকবার শোকজ করা হয়েছে হুমায়ুন কবীরকে। কিন্তু তাতে বিশেষ পরিবর্তন হয়নি তাঁর অবস্থানে। তিনি আগেও বলেছিলেন, 'আমি মানুষের জন্য রাজনীতি করি, দলের জন্য নয়।' ফলে তার সাম্প্রতিক বক্তব্যে ফের জোরদার হয়েছে জল্পনা।
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের