নিজস্ব প্রতিনিধি , হাওড়া - সকালবেলা স্কুলের পথে বেরিয়ে দুর্ঘটনার মুখোমুখি স্কুলবাস। একটি লরি এসে সজোরে ধাক্কা মারে স্কুলবাসকে। ধাক্কার জেরে স্কুলবাসের ভেতরে থাকা বেশ কয়েকজন ছাত্রছাত্রী ও এক শিক্ষিকা আহত হন। অল্পের জন্য দুর্ঘটনাটি গুরুতর না হলেও পুলিশি তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে এলাকাবাসীর মনে।
সূত্রের খবর, আজ বৃহস্পতিবার আমতা হাওড়া রোডের মাকড়দহ চাপাতলা এলাকায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। চোখের সামনে ঘটে যাওয়া এই ঘটনায় মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বাসে থাকা ছাত্রছাত্রীদের মধ্যে কয়েকজনের হাতে পায়ে চোট লাগে। বিশেষত এক স্কুল শিক্ষিকার হাতে গভীরভাবে কাঁচ ঢুকে যায়। আশঙ্কাজনক অবস্থায় না হলেও আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

প্রতিবেশীরা অভিযোগ,'' অনেকদিন থেকেই এই রাস্তায় ভারী গাড়িগুলি বেপরোয়া ভাবে চলে। ফলে প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। আজকের ঘটনায় সেই আশঙ্কাই সত্যি হলো।
আহত শিক্ষিকা সৌমিতা রায় জানান,“হঠাৎ একটা জোর ধাক্কা লাগে, আমরা সবাই ভয়ে চিৎকার করে উঠি। আমার হাতে কেটে যায়। বাচ্চারা খুব ভয় পেয়েছে। সকালবেলায় স্কুলবাস বেরোনোর সময় পথের নিরাপত্তা আরও বাড়ানো উচিত। কারণ এই সময়ই ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যায়। এমন দুর্ঘটনা অভিভাবকসহ আমাদেরও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।”

বাসকর্মী মনোজ জানান, “আমরা নিয়ম মেনে যাচ্ছিলাম, হঠাৎ সামনের দিক থেকে লরিটা খুব জোরে এসে ধাক্কা দেয়। ভাগ্য ভালো বড়ো কিছু হয়নি।”

দুর্ঘটনার খবর পেয়ে ডোমজুড় থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। ঘাতক লরিটিকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। লরিচালককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের