নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বেপরোয়া গতির বলি এক প্রাণ। বৃহস্পতিবার দুপুরে নাগেরবাজার উড়ালপুলে ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। প্রবল গতিতে ছুটে আসা একটি চারচাকা গাড়ির ধাক্কায় উড়ালপুল থেকে ছিটকে নিচে পড়ে যান ওই যুবক। মর্মান্তিক এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, এয়ারপোর্টের দিক থেকে নাগেরবাজারের দিকে আসছিল একটি চারচাকা গাড়ি। অন্যদিকে নাগেরবাজার থেকে এয়ারপোর্টমুখী ছিল মোটরবাইকটি। উড়ালপুলের উপর আচমকাই ভয়াবহ সংঘর্ষ হয় দুটি গাড়ির মধ্যে। প্রত্যক্ষদর্শীদের দাবি, চারচাকা গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল। নিয়ন্ত্রণ হারিয়েই সেটি সজোরে ধাক্কা মারে মোটরবাইকটিকে। সংঘর্ষের অভিঘাত এতটাই ভয়ঙ্কর ছিল যে বাইক আরোহী উড়ালপুলের রেলিং ছিটকে সোজা নিচে পড়ে যান।
ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর। দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নাগেরবাজার থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও মোটরবাইক দুটিকেই আটক করা হয়েছে। পাশাপাশি গাড়ির চালককেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। কী কারণে দুর্ঘটনা ঘটল, গাড়ির গতি কত ছিল এবং চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের