নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘ আইনি প্রক্রিয়ায় জেল মুক্তির পর প্রথমবার বাড়ির বাইরে পা রাখলেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন নিজের বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিমে জনসংযোগের উদ্দেশ্যে রওনা দেন তিনি। পাশাপাশি কর্মসংস্থান, ভাতা ও রাজনৈতিক সমালোচনা সহ একাধিক ইস্যুতে সরব হলেন তিনি।
শিক্ষা দুর্নীতি মামলায় গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দীর্ঘ সময় জেলে কাটানোর পর ২০২৫ সালে তার জেলমুক্তি হয়। এরপর থেকে কার্যত গৃহবন্দি হয়েই ছিলেন। জেলমুক্তির পর পরই বেহালাবাসীর উদ্দেশ্যে তিনি খোলা চিঠিও দেন। এবার ভোটের আগে নিজের বিধানসভা কেন্দ্রে সরাসরি জনসংযোগে নামলেন পার্থ চট্টোপাধ্যায়। বেহালা পশ্চিমে যাওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'বেহালা পশ্চিমের মানুষের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ ও দায়বদ্ধ।'
একইসঙ্গে, বেকার ভাতা নিয়ে বিরোধীদের করা কটাক্ষের পাল্টা জবাব দিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ' ভাতা এই প্রথম দেওয়া হচ্ছে না। অতীতে বামফ্রন্ট সরকারও বিভিন্ন সামাজিক ভাতা প্রকল্প চালু করেছিল, এমনকি বিজেপি-শাসিত রাজ্যেও ভাতা ব্যবস্থা রয়েছে। তবে শুধু ভাতা নয় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত কর্মসংস্থানের উপর।'
কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুত ২ কোটি চাকরির প্রসঙ্গ টেনে তিনি কটাক্ষ করেন, '২ কোটি লোকের চাকরি দেব বলে ২টোও দিতে পারলাম না এটা না করে কর্মসৃষ্টি করা প্রয়োজন। আমায় যারা ঢিল মারছে, কাদা মারছে, তারা ভেবে দেখুক মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বে কত মানুষের চাকরি হয়েছে।' এই মন্তব্যের মাধ্যমে তিনি একদিকে নিজের অবস্থান ব্যাখ্যা করেন, অন্যদিকে রাজ্য সরকারের কাজের পক্ষেও সওয়াল করেন।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের