নিজস্ব প্রতিনিধি, বীরভূম - উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারে রাজ্যজুড়ে দ্বিতীয় স্থান দখল করেছে সিউড়ির চন্দ্রগতি উচ্চ বিদ্যালয়ের ছাত্র তপোব্রত দাস। অসামান্য এই সাফল্যে আনন্দে ভাসছে পরিবার থেকে বিদ্যালয়।

সূত্রের খবর, সম্প্রতি প্রকাশিত হয়েছে ২০২৫ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। বীরভূমের সিউড়ির সকলে গর্বিত তাদের এলাকার ছাত্রের কৃতিত্বে। প্রতিটি বিষয়ে একজন করে গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করত তপোব্রত, পাশাপাশি নিয়মিত চার ঘণ্টা স্ব অধ্যয়ন করত বাড়িতে। পড়াশোনার ফাঁকে অবসর সময়ে ছবি আঁকতে ভালোবাসে সে।

পিতা পেশায় শিক্ষক, মাতা নার্স। পরিবারের এই শিক্ষামূলক পরিবেশই তাকে উৎসাহ জুগিয়েছে প্রতিনিয়ত। তপোব্রতের এই সাফল্যে উচ্ছ্বসিত সমগ্র বিদ্যালয় মহল।

ছাত্রের বাবা জানান, “মাধ্যমিকে এতটা ভালো ফলাফল করতে পারেনি তাই মনটা খারাপ ছিল তবে এই সাফল্যে সত্যি ভালো লাগছে। আরও ভালো করুক এটাই চাইব।”

তপোব্রত জানিয়েছে, ভালো ফলের আশা ছিল ঠিকই, কিন্তু রাজ্যের দ্বিতীয় স্থান অধিকার করবে, তা স্বপ্নেও ভাবেনি। ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চায় সে। সামনে চতুর্থ সেমেস্টার, তাই এখন পড়াশোনার দিকেই বিশেষ মনোযোগ রাখতে চায় সে।”
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের