নিজস্ব প্রতিনিধি , বীরভূম - ফের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত সিউড়ি ২ ব্লক। অভিযোগ , তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ ঘিরে পঞ্চায়েত সমিতির এক সদস্যার বাড়িতে চালানো হয় ভাঙচুর। এমনকি মারধরের শিকার হন একাধিক তৃণমূল কর্মী। রবিবার সন্ধ্যায় ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

সূত্রের খবর , তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলাম যিনি কাজল ঘনিষ্ঠ হিসাবে পরিচিত , তার সঙ্গে অনুব্রত মণ্ডলের অনুগামী অশ্বিনী মণ্ডলের গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছিল। সেই দ্বন্দ্বই এবার প্রকাশ্যে রূপ নেয়। গত ১১ অক্টোবর অনুব্রত অনুগামীদের উদ্যোগে সিউড়ি ২ নম্বর ব্লক কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন কোমা অঞ্চলের তৃণমূল নেতা বলরাম বাগদী সহ তার অনুগামীরা। অভিযোগ , সেই সভায় উপস্থিত থাকার 'শাস্তি' হিসেবেই রবিবার সন্ধ্যায় নুরুল ইসলামের অনুগামীরা বলরাম বাগদী সহ তিনজনের বাড়িতে গিয়ে বেধড়ক মারধর করে।

এছাড়াও পঞ্চায়েত সমিতির এক সদস্যার বাড়িতেও হামলা চালানো হয়। দুষ্কৃতীরা তার স্বামীর খোঁজে গিয়ে না পেয়ে ঘরে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনার পর গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ব্লক সভাপতি নুরুল ইসলাম। তার দাবি , এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে নিরাপত্তা বৃদ্ধির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

তৃণমূল সদস্যা কবিতা ঢোল এপ্রসঙ্গে জানান , ''হটাৎই দুষ্কৃতীরা এসে আমার বাড়িতে ঢুকে পরে আমার স্বামীর খোঁজ করে। আমার স্বামী বাড়িতে ছিলো না। আমি বলার পর তারা আমার বাড়িতে ভাঙচুর চালায়। আমায় জোর করে ঘরে আটকে রেখে দেয়। আমি থানায় অভিযোগ জানিয়েছি। পুলিশ বিষয়টি দেখছে।''
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের