নিজস্ব প্রতিনিধি , বীরভূম - দিনদুপুরে এসির যন্ত্রাংশ চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক চোর। ঘটনাটি ঘটে সিউড়ির বড়বাগান এলাকায়। স্থানীয়রা তাকে ধরে ফেলে। এরপর উত্তেজিত জনতা শুরু করে গণধোলাই। পরে অভিযুক্তকে সিউড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
সূত্রের খবর , বড়বাগানের একটি অনুষ্ঠান ভবনের এসির যন্ত্রাংশ খুলে নিয়ে পালানোর চেষ্টা করছিল ওই ব্যক্তি। স্থানীয় কিছু বাসিন্দা বিষয়টি দেখে ফেলে। এরপরই তাকে ধরে ফেলেন এলাকাবাসীরা। চুরি করার সময় হাতেনাতে ধরা পড়ায় মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এরপর অভিযুক্তের ওপর চলে বেধড়ক মারধর। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার পুলিশ। পুলিশ তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
এই ঘটনার জেরে এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য। স্থানীয়রা জানাচ্ছেন , সম্প্রতি এলাকায় চুরি বেড়েছে। এই ঘটনার মাধ্যমে চোরেরা কতটা নির্ভীক হয়ে উঠেছে , তা আরও একবার প্রমাণ হল বলেই মনে করছেন তারা। পুলিশের তরফে জানানো হয় , অভিযুক্তের বিরুদ্ধে চুরির ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্ত চলছে , চক্রে আর কেউ জড়িত রয়েছে কি না , তাও খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা পল্লবী চক্রবর্তী এপ্রসঙ্গে জানান , ''আমি রাস্তায় দাঁড়িয়ে ছিলাম তখন দেখি লোকটি এসির যন্ত্রাংশ চুরি করছে। তখন আমি পাড়ার দাদাদের ডেকে বিষয়টি জানাই। তারা এরপর হাতেনাতে ধরে লোকটিকে। মারধরও করে। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে অনে।''
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের