নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বেআইনি নির্মাণ বিতর্কে নাম জড়ানোর পর থেকেই রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এবার সেই বিতর্কের আবহেই সোমবার বিকেলে হরিশ মুখার্জি রোডের ‘শান্তিনিকেতন’ আবাসনে পৌঁছে যায় কলকাতা পুলিশের একটি বিশেষ টিম। কিছুক্ষণ ভিতরে থাকার পর আধিকারিকদের হাতে একটি মনিটর দেখা যেতেই শুরু হয় জোর জল্পনা। বিষয়টিকে নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।
গত সপ্তাহেই কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট ও হরিশ মুখার্জি রোডের ঠিকানায় নোটিস পাঠানো হয়েছিল। অভিযোগ ছিল, বাড়িতে অতিরিক্ত নির্মাণের ক্ষেত্রে পুরসভার অনুমতি নেওয়া হয়েছিল কি না, সেই সংক্রান্ত নথি জমা দিতে হবে। এমনকি ‘শান্তিনিকেতন’-এর কিছু অংশ ভাঙার নির্দেশও দেওয়া হয়েছিল। সোমবারই ছিল সেই নোটিসের নির্ধারিত সময়সীমা। যদিও পরে অভিষেকের আবেদনের ভিত্তিতে আরও ১০ দিনের সময় বাড়িয়ে দেয় পুরসভা। ঠিক তার মাঝেই বিকেলে কালো গাড়িতে করে দুই পুলিশ আধিকারিক অভিষেকের বাড়িতে পৌঁছনোয় পরিস্থিতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়।
বাড়ি থেকে বেরোনোর সময় পুলিশ আধিকারিকদের হাতে একটি মনিটর দেখা যায়। যদিও সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে তারা কোনও মন্তব্য করতে চাননি। প্রশাসনিক সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় কলকাতা পুলিশের তরফে বসানো হয়েছিল একাধিক সিসিটিভি ক্যামেরা ও মনিটর। বেআইনি নির্মাণ বিতর্কের পর নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিন্যাসের অংশ হিসেবেই ওই মনিটর সরানো হয়েছে কি না, তা নিয়েই শুরু হয়েছে জোর আলোচনা। পাশাপাশি ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংক্রান্ত পুরনো বিতর্কও ফের সামনে আসতে শুরু করেছে। সূত্রের দাবি, অভিষেকের হরিশ মুখার্জি রোডের ঠিকানাটি ওই সংস্থার নামেই রেজিস্টার্ড।
রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, পুরসভার নোটিস, বেআইনি নির্মাণের অভিযোগ ও তার মাঝেই পুলিশের এই গতিবিধি - সব মিলিয়ে ঘটনাটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিরোধীদের দাবি, দীর্ঘদিন ধরে যেসব বিতর্ক চাপা ছিল, সেগুলি এবার নতুন করে সামনে আসতে পারে। যদিও তৃণমূলের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি। অন্যদিকে প্রশাসনিক মহলেও জল্পনা, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, তা নিয়েও শুরু হয়েছে বিস্তর আলোচনা।
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের