নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দলের ভাঙন, একের পর এক শীর্ষ নেতার বিদ্রোহী শিবিরে যোগদান সবকিছুর মাঝেই লড়াইয়ের বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দল ছেড়ে যাওয়া নেতাদের বেইমান আখ্যা দিয়ে তাদের জন্য ক্ষমা চাইলেন তিনি। একইসঙ্গে, ফের শূন্য থেকে লড়াই শুরু করার বার্তা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার সমাজমাধ্যমে লাইভ এসে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক সময়ে একের পর এক নেতা-বিধায়কের বিদ্রোহী শিবিরে যোগ দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দলীয় প্রতীক দেখে মানুষ ভোট দিয়েছেন, তাই দলত্যাগীদের জন্য তিনি সাধারণ মানুষের কাছে ক্ষমাপ্রার্থী। মমতার বক্তব্য, '১৯৯৭ সালে আমি একা ছিলাম। সেখান থেকেই লড়াই শুরু করেছি। আজও আমাদের ১৮ জন সাংসদ এবং বহু বিধায়ক রয়েছেন। তাই প্রয়োজন হলে ২০২৬ সালেও শূন্য থেকে নতুন করে পথচলা শুরু করব।'
এদিন মদন মিত্রের দলত্যাগ এবং তার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করার প্রসঙ্গেও প্রতিক্রিয়া দেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, 'অভিষেক শুধু বাহানা। ওর ভুল মাফ হয়ে গিয়েছে। সে লড়াই করছে, আগামী ৫০ বছরও লড়বে।' এর মাধ্যমে অভিষেকের প্রতি নিজের আস্থা পুনর্ব্যক্ত করেন তিনি। একইসঙ্গে মমতার অভিযোগ, বিভিন্ন তদন্তকারী সংস্থার নোটিশ দেখিয়ে নেতাদের ভয় দেখিয়ে দলবদল করানো হচ্ছে।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের