নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দলবদলের পর প্রথম বৈঠকেই বিস্ফোরক অনুব্রত মণ্ডল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিয়ে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বীরভূমের দাপুটে নেতা। গরুপাচার মামলায় দীর্ঘ কারাবাসের জন্য অভিষেককেই দায়ী করলেন অনুব্রত। পাশাপাশি তার ভবিষ্যদ্বাণী, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে তৃণমূলে আর কেউ অবশিষ্ট থাকবে না।
বুধবার গোলপার্কে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের বৈঠকে প্রথমবার অংশ নেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন অনুব্রত মণ্ডল। তার অভিযোগ, গরুপাচার মামলায় প্রায় আড়াই বছর জেলবন্দি থাকার জন্য একমাত্র দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুব্রত আরও দাবি করেন, 'বীরভূম থেকে সাড়ে ৩ কোটি টাকা রেভিনিউ পেত সরকার। পরে কয়লার জন্য দিনে ৪০ লক্ষ টাকা দিতে হত।'
একসময় বীরভূমে তৃণমূল সংগঠনের প্রধান মুখ ছিলেন অনুব্রত। তার নেতৃত্বেই দীর্ঘদিন জেলায় দলের শক্ত ঘাঁটি অটুট ছিল। গরুপাচার মামলায় গ্রেফতার হওয়ার পরও জামিনে মুক্ত হয়ে তিনি জেলা সভাপতির দায়িত্বে বহাল ছিলেন। ঋতব্রত শিবিরে যোগ দিয়ে দলের অবস্থান নিয়ে ভবিষ্যদ্বাণীও করেন অনুব্রত। তিনি বলেন, 'আগামী দিনে তৃণমূলে আর কেউ থাকবে না। শেষ হয়ে যাবে।'
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
ভ্যাপসা গরমের মাঝেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের