নিজস্ব প্রতিনিধি , কলকাতা - একুশে জুলাইয়ের মঞ্চ ঘিরে বদলে যাচ্ছে তৃণমূলের রাজনৈতিক বার্তা। অতীতের জাঁকজমক, তারকা উপস্থিতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবর্তে এবার শহিদ পরিবারের সদস্যদেরই সর্বোচ্চ মর্যাদা দেওয়ার ঘোষণা করল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। প্রস্তুতি বৈঠক থেকে বিরোধী দলনেতার স্পষ্ট বার্তা, '২১ জুলাইয়ের মঞ্চ নাচ-গান বা সেলিব্রিটিদের জন্য নয়।'
দক্ষিণ কলকাতার একটি হোটেলে ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং দলের তাবড় তাবড় নেতারা। বৈঠকে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, হাওড়া, হুগলী, নদীয়া এবং দক্ষিণ ২৪ পরগণা এই ছয় জেলার নেতৃত্বকে বিশেষ সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়, যাতে শহীদ দিবসের কর্মসূচি সফলভাবে আয়োজন করা যায়। বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ' মঞ্চ নাচা-গানার নয়, মঞ্চে সেলিব্রিটিদের জায়গা নেই। থাকবে শহীদ পরিবারের লোক। সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে তাদেরই।'
শুধু আবেগ নয়, রাজনৈতিক জবাবদিহির বার্তাও দিয়েছেন বিরোধী দলনেতা। তিনি জানিয়েছেন, ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই দলের আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হবে। পাহাড় থেকে সাগর পর্যন্ত তৃণমূলের তৃণমূল স্তরের কর্মীদের জন্য বরাদ্দ অর্থ কোথায় এবং কীভাবে খরচ হয়েছে, তার জবাবও চাওয়া হবে বলে জানান তিনি। একইসঙ্গে কর্মীদের উপর আস্থা প্রকাশ করে ঋতব্রত বলেন, 'কে আমাদের সঙ্গে আছে, সেটা জানতে ২১ জুলাই পর্যন্ত অপেক্ষা করুন। তৃণমূলের নীচুতলার কর্মীদের উপর আমার পূর্ণ ভরসা রয়েছে।'
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
ভ্যাপসা গরমের মাঝেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের