নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২১শে জুলাইয়ের সমাবেশ ঘিরে আইনি জটিলতার অবসান। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে অনুমতি না মিললেও শেষ পর্যন্ত বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে শহীদ দিবসের সভা করার ছাড়পত্র পেল কালীঘাট তৃণমূল। তবে কলকাতা হাইকোর্টের স্পষ্ট বার্তা, নির্দিষ্ট সময়, সীমিত জমায়েত এবং কঠোর শর্ত মেনেই এই কর্মসূচি করতে হবে।
২১ শে জুলাইয়ের সমাবেশের জন্য প্রথমে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে অনুমতি চেয়েছিল কালীঘাট তৃণমূল। কিন্তু কলকাতা পুলিশ সেই আবেদন খারিজ করে দেয়। এরপর বিষয়টি কলকাতা হাইকোর্টে গড়ায়। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ জানিয়ে দেয়, ধর্মতলায় ওই স্থানে সমাবেশ করা যাবে না এবং রাজ্যকে বিকল্প স্থান প্রস্তাব করতে নির্দেশ দেয়। শুনানিতে কালীঘাট তৃণমূলের পক্ষ থেকেও একাধিক বিকল্প জায়গার কথা বলা হয়। সেই তালিকায় ছিল বিড়লা প্ল্যানেটোরিয়াম বা তারামণ্ডলের সামনের এলাকা।
সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত ওই স্থানেই সভার অনুমতি দেয়, তবে একাধিক কঠোর শর্ত আরোপ করে। আদালতের নির্দেশ অনুযায়ী, সভায় সর্বাধিক ২,৫০০ জন উপস্থিত থাকতে পারবেন। দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যেই কর্মসূচি শেষ করতে হবে। পুরো রাস্তা দখল করে সভা করা যাবে না, রাস্তার একাংশে সভা চললেও অন্য অংশে যান চলাচল স্বাভাবিক রাখতে হবে। আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব থাকবে কলকাতা পুলিশের উপর। পাশাপাশি, আগামী ১৮ জুলাই বিকেল ৪টার মধ্যে আয়োজকদের নাম ও মোবাইল নম্বর জয়েন্ট সিপির কাছে জমা দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত।
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
ভ্যাপসা গরমের মাঝেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের