নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে পালাবদলের পর থেকেই জাতীয় নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা এবং পরিকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে নতুন সরকার। এবার সেই লক্ষ্যেই বড় পদক্ষেপ নিল নবান্ন। রাজ্যের পূর্ত দফতরের অধীনে থাকা সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের দায়িত্ব কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দিল পশ্চিমবঙ্গ সরকার।
শনিবার মুখ্যসচিবের তরফে প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের দায়িত্ব হস্তান্তর করা হচ্ছে কেন্দ্রীয় সংস্থা NHAI এবং ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের হাতে। নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রথম মন্ত্রীসভার বৈঠকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়েছিলেন সীমান্ত সুরক্ষা ও জাতীয় স্বার্থে কোনও আপস করা হবে না। সেই বৈঠকেই বিএসএফকে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য দ্রুত জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
এবার সেই ধারাবাহিকতায় আটকে থাকা জাতীয় সড়ক প্রকল্পগুলিকেও কেন্দ্রীয় নিয়ন্ত্রণে এনে দ্রুত উন্নয়নের পথে এগোতে চাইছে সরকার। প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, মোট সাতটি রাস্তার মধ্যে তিনটির দায়িত্ব যাচ্ছে NHAI-এর হাতে।
এর মধ্যে রয়েছে 312 নম্বর জাতীয় সড়কের 329.6 কিলোমিটার দীর্ঘ অংশ, যা জঙ্গিপুর থেকে ওমরপুর, কৃষ্ণনগর, বনগাঁ, বসিরহাট হয়ে ঘোজাডাঙা পর্যন্ত বিস্তৃত। এছাড়াও বিহার-বাংলা সীমান্ত থেকে গাজোল পর্যন্ত 31 নম্বর জাতীয় সড়ক এবং বিহার-বাংলা সীমান্ত থেকে ফরাক্কা পর্যন্ত 33 নম্বর জাতীয় সড়কও NHAI এর হাতে তুলে দেওয়া হয়েছে।
অন্যদিকে পাহাড়, ডুয়ার্স এবং সীমান্তবর্তী এলাকার যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করতে চারটি গুরুত্বপূর্ণ সড়কের দায়িত্ব দেওয়া হয়েছে NHIDCL- কে। এর মধ্যে রয়েছে সেবক সেনা ছাউনি থেকে করোনেশন ব্রিজ, কালিম্পং হয়ে বাংলা-সিকিম সীমান্ত পর্যন্ত নতুন 10 নম্বর জাতীয় সড়কের 66 কিলোমিটার অংশ।
এছাড়াও হাসিমারা-জয়গাঁ হয়ে ভারত-ভুটান সীমান্ত পর্যন্ত 317-এ জাতীয় সড়ক, বারাদিঘি-ময়নাগুড়ি-চ্যাংড়াবান্ধা হয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত পর্যন্ত 717 নম্বর জাতীয় সড়ক এবং শিলিগুড়ি থেকে কার্শিয়াং হয়ে দার্জিলিং পর্যন্ত 110 নম্বর জাতীয় সড়ক বা পুরনো 55 নম্বর জাতীয় সড়কের দায়িত্বও এই কেন্দ্রীয় সংস্থার হাতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে এই রাস্তা উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ নিয়ে জটিলতা ছিল।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের